নেপালের সঙ্গে ড্র করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৫

এশিয়ান কাপ বাছাই সামনে রেখে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ভেবেছিল বাংলাদেশ দল। কোচ হাভিয়ের কাবরেরা জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিলেন, অধিনায়ক জামাল ভূইয়াও আশা করেছিলেন জোড়া জয় নিয়ে দেশে ফেরার।

তবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজদের।

প্রায় তিন বছর আগে, ২০২২ সালে একই ভেন্যুতে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এলেও ব্যবধান ঘুচল না; অপেক্ষা আরও দীর্ঘ হলো।

প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ৩০ মিনিটে নেপালের মনি কুমার লামার ফ্রি কিক থেকে অনন্ত তামাংয়ের হেড ফিরিয়ে দেন বাংলাদেশ গোলকিপার সুজন হোসেন। এরপর ৩৯ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে সুমন রেজার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধেও গোল খোঁজে বাংলাদেশ। ৫১ মিনিটে রহমত মিয়ার লং থ্রো থেকে সুমন রেজার হেডে বল পেয়ে গিয়েছিলেন তারিক কাজী, তবে তার আগেই নেপালি ডিফেন্ডার জুং কার্কি বল ক্লিয়ার করে দেন। ৭৬ মিনিটে তাজ উদ্দীনের নেওয়া শট নেপাল অধিনায়ক কিরণ চেমজং ধরে ফেলেন।

শেষ দিকে রাকিব হোসেনের ক্রসে আরিফ হোসেন বল ছুঁতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই।

৬৫ মিনিটে জামালের বদলে নামেন কাজেম শাহ এবং সাদের বদলে ছোট ভাই তাজ উদ্দীন। শেষ দিকে (৮৫ মিনিটে) তাজকেও দেখতে হয় হলুদ কার্ড।

৯ সেপ্টেম্বর একই ভেন্যুতে (দশরথ স্টেডিয়াম) দ্বিতীয় প্রীতি ম্যাচে আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এ ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া থাকবে জামাল-রাকিবরা।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement