ক্রীড়া ডেস্ক

২২ বছর পর মিলেছে ভারতের বিপক্ষে জয়। আগের কয়েকটি ম্যাচেও পারফরম্যান্সের উন্নতি চোখে পড়ার মতো। ফলাফলের প্রতিফলন মিলল তাই ফিফা র্যাংকিংয়েও। গত ৯ বছরের মধ্যে নিজেদের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ।
বুধবার (১৯ নভেম্বর) নতুন এ র্যাংকিং প্রকাশ করেছে ফিফা। তাতে দেখা গেছে, বাংলাদেশ তিন ধাপ এগিয়ে উঠে এসেছে ১৮০তম স্থানে। ২০১৬ সালের পর ফিফা র্যাংকিংয়ে এত ভালো অবস্থানে কখনো ছিল না বাংলাদেশ।
র্যাংকিংয়ের তথ্য বলছে, ২০১৬ সালের মার্চে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৭তম। তবে পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অবস্থানও নামতে থাকে। ২০১৬ সাল শেষ হতে হতে বাংলাদেশ নেমে আসে ১৮৮তম স্থানে। এরপর এক-দুই ধাপ করে ওঠানামা চললেও ১৮০-তে ফিরে আসতে সময় লাগল ৯ বছর।
র্যাংকিংয়ে তিন ধাপ এগোনোর পেছনে ভূমিকা রেখেছে ১৭ পয়েন্ট বৃদ্ধি। হামজাদের পয়েন্ট ভারত ম্যাচের আগে ছিল ৮৯৪। এ ম্যাচের পর নতুন র্যাংকিংয়ে তা বেড়ে হয়েছে ৯১১। অন্যদিকে ভারতের পয়েন্ট কমেছে ১৮। তাতে র্যাংকিংয়ে অবনমন হয়েছে ৬ ধাপ— ১৩৬ থেকে নেমে গেছে ১৪২ নম্বরে।
নতুন র্যাংকিংয়ে অবশ্য প্রথম চারে কোনো পরিবর্তন আসেনি। আগের মতো শীর্ষ চারটি স্থানে রয়েছে যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। বেশ কিছুদিন পর শীর্ষ পাঁচে ঢুকেছে ব্রাজিল।

পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান তোলে বাংলাদেশ। এ সময় তানজিদ ও শান্ত দুজনই একটি করে ছক্কা হাঁকান। উইকেটে থিতু হওয়ার পর দুজনের ব্যাট থেকেই আসে নিয়মিত বাউন্ডারি। ফলে শুরুতে উইকেট হারানোর ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
২ দিন আগে
এর আগে মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানান, ইরানের সব খেলোয়াড় এবং ‘প্রয়োজনীয় সহায়ক কর্মীদের’ ভিসা দেওয়া হয়েছে। ইরানকে ‘মিথ্যা অজুহাতে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না।’
২ দিন আগে
জয়ে প্রস্তুতি সারলেও ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় বাঁ কুঁচকির ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান রাইটব্যাক ওয়েসলিকে। তাকে নিয়ে বিশ্বকাপে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না পারলে তার বিকল্প
২ দিন আগে