টেস্ট ম্যাচে জয়, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মে ২০২৬, ১৯: ১০
দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথম জয়ের পর খেলোয়াড়দের উল্লাস ও (ইনসেটে) প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে সফরকারীদের মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা ছিলেন ম্যাচের নায়ক। তার গতিময় ও আগ্রাসী বোলিংয়ে চাপে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলের জয় সহজ করে দেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। এই দীর্ঘ সময়ে টানা ১১টি টেস্টে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল টাইগারদের। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম জয় পায় বাংলাদেশ। সেই সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুরের এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ। পাশাপাশি ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ পেল টাইগাররা।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৭ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement