সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল

ক্রীড়া ডেস্ক
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় ফিরেছেন শরিফুল ইসলাম।

টস জয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আগের ম্যাচে বাংলাদেশের বোলাররা, বিশেষ করে পেসাররা, দারুণ বোলিং করেছিলেন এবং প্রথম ১০ ওভারের মধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, দলের টপ অর্ডারের বড় জুটি গড়া প্রয়োজন। দীর্ঘদিন পর একসঙ্গে খেলতে নামায় কিছু সমস্যা হয়েছে, তবে দ্রুতই সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে বলে দলের বিশ্বাস।

সিরিজ হার এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে মিরাজের দল। উল্লেখ্য, ২০২২ সালেও জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপে রয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন। চোটের কারণে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন লিটন দাস। বোলিং আক্রমণে থাকছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৭ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement