৭৪ ভোটের মধ্যে ৭৩টি পেয়ে বিসিবির সভাপতি তামিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুন ২০২৬, ১৯: ২৫
তামিম ইকবাল খান। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭৪টি ভোটের মধ্যে ৭৩টি ভোট পেয়ে তিনি বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

রোববার (৭ জুন) অনুষ্ঠিত বিসিবির পরিচালক নির্বাচনে প্রত্যাশিতভাবেই বিপুল ভোটে জয় পান তামিম। এর আগে তিনি বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি।

ক্লাব ক্যাটাগরি থেকে তামিমসহ মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেন— ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম, সাঈদ ইব্রাহীম, ইসরাফিল খসরু, শানিয়ান তানিম, ফয়সাল ইয়াসির, মির্জা ইয়াসির, রফিকুল ইসলাম, সাকিব আহমেদ এবং ড. সরকার মাহবুব শামীম।

অন্যদিকে এই ক্যাটাগরিতে পরাজিত হয়েছেন মেজর ইমরোজ আহমেদ (অব.), আমজাদ হোসেন, ফায়জুর মিতু ও বোরহানুল হোসেন পাপ্পু। পরাজিতদের মধ্যে আমজাদ হোসেন ও ফায়জুর মিতু আগের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

নির্বাচনের আগে কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতার আমেজ অনেকটাই কমে যায়। ঈদের আগে তিন প্রার্থী সরে দাঁড়ানোর ফলে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চট্টগ্রাম ও ঢাকা বিভাগ থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর ও সিলেট থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বর্তমান সভাপতি তামিম ইকবালের ফুফা।

বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে দুজন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি হিসেবে মনোনীত হবেন। বাকি ২৩ জনের মধ্যে আটজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রোববার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন এবং খুলনা ও বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন আরও তিনজন।

বরিশাল বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান, যিনি বিপিএলের দল ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। খুলনা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম।

উল্লেখ্য, গত আট মাসের মধ্যে এটি বিসিবির দ্বিতীয় নির্বাচন। গত বছরের অক্টোবরে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তখন সহ-সভাপতি ছিলেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। চলতি বছরের ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলে তামিম ইকবালকে অ্যাডহক কমিটির প্রধান করা হয়। দুই মাসের ব্যবধানে সেই দায়িত্ব থেকে এবার তিনি নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবির নেতৃত্বে এলেন।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৭ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement