বাংলাদেশেকে ১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে চার উইকেট নিয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন নাহিদ রানা।

ইনিংসের শুরুতেই ঝড় তোলেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। ২১ বলে ৩৭ রানের উদ্বোধনী জুটি গড়ে জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন তারা। মারুমানি ৯ বলে ১৪ রান করেন, তার ইনিংসে ছিল দুটি ছক্কা। চতুর্থ ওভারে নাহিদ রানার বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ৩২ বলে ৩৮ রানের জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন। মায়ার্স ২০ বলে ২০ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন। অন্যদিকে বেনেট ৩০ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এক ছক্কা ও ছয় চারে সাজানো তার ইনিংসের ইতি টানেন নাহিদ রানা।

অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ২০ রান করে দলের রান বাড়ান। তবে সাইফউদ্দিনের স্লোয়ার বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর রায়ান বার্ল ২৫ বলে অপরাজিত ৩০ এবং ব্র্যাড ইভান্স ১০ বলে ১৯ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষ ওভারে দ্রুত রান তুলে জিম্বাবুয়ের সংগ্রহ ১৭০-এ পৌঁছে দেন দুজন।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার নাহিদ রানা। চার ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন এই গতিময় পেসার। ইনিংসের শেষ স্পেলে টানা দুই বলে মিল্টন শুম্বা (১১) ও তাশিঙ্গা মুসেকিয়ার উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন তিনি। তবে পরের বলে চার মেরে সেই সম্ভাবনা নষ্ট করেন ব্র্যাড ইভান্স। মোহাম্মদ সাইফউদ্দিন নেন দুটি উইকেট।

শুরুর দিকে অবশ্য বাংলাদেশ বোলারদের ওপর চড়াও হয়েছিল জিম্বাবুয়ের ব্যাটাররা। প্রথম তিন ওভারেই আসে ৩৬ রান। পাওয়ার প্লে শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৪ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। চোটের কারণে এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। দুই বিশেষজ্ঞ স্পিনার শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদকে নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৭ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement