হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৩: ৩০
টানা তিন ম্যাচে টস জিতে ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে টেস্টের পর ওয়ানডে সিরিজেও ব্যর্থ বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তাই আজ শনিবার হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের লক্ষ্য শুধু জয় নয়, হোয়াইটওয়াশ এড়ানোও। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন।

প্রথম দুটি ওয়ানডেতে জিম্বাবুয়ে যথাক্রমে ২৫ ও ১৩ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে। শেষ ম্যাচে স্বাগতিকরা বিশ্রাম দিয়েছে রিচার্ড এনগারাভাকে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের একাদশে এনগারাভা, নিয়ামহুরি ও মুজারাবানির জায়গায় খেলছেন মাসাকাদজা, শিভাঙ্গা ও মাসুকু।

জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর প্রথম দুই ওয়ানডেতেও পরাজিত হয়েছে সফরকারীরা। তাই মিরাজদের সামনে শেষ সুযোগ, অন্তত একটি জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানো। হারারেতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

প্রথম ওয়ানডেতে ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শেষ দিকে বাজে বোলিংয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ার সুযোগ দেয় তারা। পরে রান তাড়ায় ৪৯ বলে ৫ উইকেট হাতে রেখে ৪১ রান তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে সিরিজও হাতছাড়া হয়ে যায়।

টানা তৃতীয় ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস শেষে তিনি বলেন, শেষ ম্যাচে দলের বোলিংয়ে তিনি হতাশ। একই সঙ্গে টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় জুটির প্রত্যাশার কথাও জানান তিনি।

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও তানভির ইসলাম। বাইরে গেছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।

পাঁচ বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলছেন সাইফ উদ্দিন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন। সবশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে ওয়ানডে খেলেছিলেন সাইফ। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৭ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement