আবারও শান্তই থাকছেন টেস্ট দলের অধিনায়ক

ডেস্ক, রাজনীতি ডটকম

টেস্ট অধিনায়কত্বের দায়িত্বে আবারও ফিরছেন নাজমুল হোসেন শান্তই। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে অভিমান ভেঙে আবারও সাদা পোশাকের দায়িত্ব নিলেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার দ্বিতীয় অধ্যায়।

গত জুনে শ্রীলঙ্কা সফরের আগে জানতে পারেন তিনি আর ওয়ানডে অধিনায়ক নন। এরপর টেস্ট সিরিজ শেষ হওয়ার পর তিনি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

তবে পরবর্তী চার মাসে কোনো টেস্ট খেলার সূচি না থাকায় এবং আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে বোর্ডের সিদ্ধান্ত, আবারও তাকে টেস্ট দলে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জানা গেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।

বাংলাদেশের সবশেষ টেস্ট ম্যাচের সময় অধিনায়ক ছিলেন শান্ত। তিনিই আবার ফিরলেন দায়িত্বে। এর ফলে আবারও তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়কে ফিরে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাস, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টেস্টের অধিনায়ক শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি অবশ্য চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে শান্তই অধিনায়কত্ব করবেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে সিলেটে, ১১ নভেম্বর থেকে। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর থেকে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৭ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement