নকআউটের জয় উদ্‌যাপনের সময় মেক্সিকো সিটিতে নিহত ৩

ক্রীড়া ডেস্ক
ইকুয়েডর ম্যাচ জয়ের পর মেক্সিকো সিটিতে লাখো সমর্থকদের উল্লাস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব থার্টিনের ম্যাচে ঐতিহাসিক জয়ের উল্লাস মুহূর্তেই শোকে পরিণত হয়েছে মেক্সিকো সিটিতে। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকো শেষ ১৬ নিশ্চিত করার পর রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় লাখো সমর্থকের উদ্‌যাপনের মধ্যে দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে মেক্সিকো সিটির অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে অগণিত সমর্থক জড়ো হন। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় ছিল মেক্সিকোর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই ম্যাচের মধ্য দিয়ে দলটি ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয় তুলে নেয়।

স্বাগতিক দেশ হিসেবে এস্তাদিও আজতেকায় অর্জিত এই জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানায়, রাজধানীর অন্যতম প্রধান সড়ক পাসেও দে লা রিফর্মা ও এর আশপাশের এলাকায় উদ্‌যাপনের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই এলাকাতেই তিনটি ভিন্ন স্থানে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে জরুরি সেবা দল।

প্রথমে স্বাস্থ্য বিভাগ জানায়, জীবনরক্ষাকারী চিকিৎসা দেওয়ার পরও শ্বাসরুদ্ধ হয়ে ৪৪ বছর বয়সী এক পুরুষ ও ১৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। পরে আরেক বিবৃতিতে জানানো হয়, ৪৮ বছর বয়সী আরেক নারী কাছাকাছি একটি সড়কে শ্বাস নিতে পারছিলেন না। হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তারও মৃত্যু হয়।

ঘটনার পর মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সবাইকে ‘দায়িত্বশীলতা, সতর্কতা ও সহমর্মিতার সঙ্গে উদ্‌যাপন করা’র আহ্বান জানান।

উদ্‌যাপনের সময় চারদিকে ছিল উল্লাস, গান, স্লোগান আর বিজয়ের আনন্দ। তবে সেই উৎসবের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উদ্বেগজনক কিছু ছবি ও ভিডিও, যেখানে দেখা যায়, জরুরি সেবাকর্মী ও প্যারামেডিকরা আশপাশের রাস্তায় মাটিতে পড়ে থাকা অসুস্থ ও শ্বাসকষ্টে আক্রান্ত মানুষদের চিকিৎসা দিচ্ছেন।

দুই কোটিরও বেশি মানুষের বসবাস মেক্সিকো সিটির মহানগর এলাকায়। বড় ধরনের জনসমাগম ও উৎসবের অভিজ্ঞতা থাকলেও এবারের বিশ্বকাপ উদ্‌যাপন প্রাণহানির ঘটনায় শেষ পর্যন্ত এক শোকাবহ রূপ নেয়। ঐতিহাসিক জয়ের আনন্দের পাশাপাশি তিন সমর্থকের মৃত্যুর এই ঘটনা পুরো দেশকে শোকাহত করেছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারি — ভবিষ্যদ্বাণী কেপ ভার্দ প্রেসিডেন্টের

কেপ ভার্দ প্রেসিডেন্ট নেভেস বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলতে নামি। কোনো দলকে নিয়ে যখন প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের জেতার প্রবল ইচ্ছা থাকে, তখন অসম্ভবও সম্ভব হতে পারে। কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সব সময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত।’

১৬ ঘণ্টা আগে

হাল্যান্ডের গোলে আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

বিশ্বকাপে এর আগে কখনো নকআউট পর্বে জয়ের স্বাদ পায়নি নরওয়ে। ১৯৩৮ ও ১৯৯৮— দুবারই বিদায় নিতে হয়েছিল ইতালির কাছে। এবার ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই সে অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ ষোলোতে উঠেছে ইউরোপের দলটি। অন্যদিকে আফ্রিকা কাপ অব নেশনসের বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট আরেকটি সাহসী লড়াই উপহার দিলেও বিদা

১৮ ঘণ্টা আগে

রেকর্ড গড়া জিম্বাবুয়ের সামনে অসহায় বাংলাদেশ, ইনিংস ব্যবধানে হার

হারারের টেস্ট হয়ে থাকল জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা, আর সেই রেকর্ড গড়ার দিনে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ।

১ দিন আগে

টাইব্রেকার ডাচদের বিদায় করে শেষ ১৬-তে মরক্কো

মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে কোডি গাকপোর গোলে লিড নেয় নেদারল্যান্ডস। তবে নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে (৯০ মিনিটে) ইসা দিওপের দুর্দান্ত গোলে সমতায় ফেরে মরক্কো। অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

২ দিন আগে