গ্রুপে তৃতীয় হয়েও নকআউটে উঠল যে ৮ দল

ক্রীড়া ডেস্ক
গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে গোল ব্যবধানে সেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। ছবি: সংগৃহীত

এবারই প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। ১২ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন আর রানার্সআপদের নকআউট তাই ছিল নিশ্চিত। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ৩২ দল পূরণ করতে প্রয়োজন ছিল আরও আটটি দল। ১২ গ্রুপ থেকে তৃতীয় স্থান পাওয়া ১২ দলের মধ্যে সেরা আটটি দল জায়গা করে নিয়েছে সেই সেরা ৩২ দলের তালিকায়।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকালে শেষ হয়েছে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। শেষ ম্যাচে এসেই নির্ধারিত হয়েছে শেষ ৩২-এর চূড়ান্ত দলের তালিকা।

১২ গ্রুপ থেকে তৃতীয় হওয়া ১২ দলের মধ্যে সাতটি দলের পয়েন্ট ছিল ৪। তারা সবাই নকআউটে কোয়ালিফাই করেছে। ৩ পয়েন্ট পাওয়া ৪ দলের মধ্যে গোল ব্যবধানে শেষ পর্যন্ত নকআউটে স্থান করে নিয়েছে আলজেরিয়া।

তৃতীয় হয়ে নকআউটে ওঠা দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ডিআর কঙ্গো। ৪ পয়েন্ট আর +১ গোল ব্যবধান নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা।

৪ পয়েন্ট আর ০ (শূন্য) গোল ব্যবধান নিয়ে শেষ ৩২-এ উঠেছে আরও তিনটি দল— সুইডেন, ইকুয়েডর আর ঘানা। ৪ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা বাকি তিন দল হলো— বসনিয়া ও হারজেগোভিনা (গোল ব্যবধান -১), আলজেরিয়া (-২) ও প্যারাগুয়ে (-২)।

গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে ৩ পয়েন্ট ছিল চার দলের— সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া ও স্কটল্যান্ড। এর মধ্যে +২ গোল ব্যবধান নিয়ে নকআউট নিশ্চিত করেছে সেনেগাল। বাকি তিন দলকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে।

বাংলাদেশ সময় আজ রোববার দিবাগত রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের বিশ্বকাপের নকআউট পর্ব।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

২ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

২ দিন আগে

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের টার্গেট ৫৭

শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।

২ দিন আগে

ডারউইনে তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।

৩ দিন আগে