ডেস্ক, রাজনীতি ডটকম

তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। এই তীব্র গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে আপনাকে খেতে হবে কিছু খাবার। গরমের এই সময়ে খাবার খেতে হবে বুঝে শুনে। এমন খাবার খাওয়া যাবে না যেগুলো শরীর গরম করে দিতে পারে। তাই সতর্ক হওয়া জরুরি। কোন খাবার খেলে শরীর ঠান্ডা থাকবে তা জেনে নিতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো এই গরমে আপনার শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করবে-
শসা:
গরমের সময়ের একটি উপকারী খাবার হলো শসা। এতে পানি ও ফাইবার থাকে প্রচুর পরিমাণে। গরমের এই সময়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে এই শসা। নিয়মিত শসা খেলে শরীর ঠান্ডা তো হয়ই, সেইসঙ্গে দূর হয় ক্লান্তিও। ভাতের সঙ্গেও খেতে পারেন এই সবজি। শসা কাঁচা খাওয়ার পাশাপাশি খেতে পারেন তরকারি রান্না করেও।
পুদিনাপাতা:
উপকারী একটি পাতা হলো পুদিনা। এটি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে। এই গরমে জিরাপানি, পুদিনার চাটনি, পুদিনার শরবত ইত্যাদি নিয়মিত খেলে উপকার পাবেন। সালাদের সঙ্গেও মেশাতে পারেন পুদিনা পাতা। আবার পুদিনাপাতা গুঁড়া করে ঠান্ডা পানিতে মিশিয়ে খেলেও উপকার পাবেন। চায়ের সঙ্গেও খেতে পারেন পুদিনা পাতা।
টমেটো:
আমাদের খুব পরিচিত একটি সবজি হলো টমেটো। এটি নানাভাবে শরীরের উপকার করে। এই গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে টমেটো। সেইসঙ্গে এটি দৃষ্টিশক্তি উন্নত করে, ক্যান্সারের ঝুঁকি ও উচ্চ রক্তচাপ কমাতেও কাজ করে। গরমে নিয়মিত টমেটো খেলে অস্বস্তি কমবে অনেকটাই। তাই নিয়মিত এই উপকারী সবজি রাখুন আপনার খাবারের তালিকায়।
লেবুর শরবত:
গরমে প্রাণ জুড়ানো একটি পানীয় হলো লেবুর শরবত। এটি এই তীব্র গরমে আপনাকে প্রশান্তি দেবে। লেবুর রস, আখের গুড় অথবা চিনি এবং তার সঙ্গে সামান্য বিট লবণ মিশিয়ে তৈরি করে নিন প্রাণ জুড়ানো লেবুর শরবত। বাইরে থেকে ফিরে এই শরবতে চুমুক দিতে পারেন। তবে বাইরে থেকে ফিরেই ঠান্ডা বা বরফ দেওয়া শরবত খাবেন না যেন। তাতে হিতে বিপরীত হতে পারে। তাই এদিকে খেয়াল রাখা জরুরি।
তরমুজ: তরমুজ খুবই জনপ্রিয় একটি খাবার। রসালো এই ফলটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি মিটিয়ে থাকে। গ্রীষ্মের জন্য দুর্দান্ত একটি ফল। এটি শুধু শরীর হাইড্রেটই করে না। এতে রয়েছে ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ফাইবারের মতো উপাদান। যা শরীরের জন্য উপকারী।
সবুজ শাক: সবুজ শাক-সবজিতে পুষ্টিগুণ বেশি থাকে। একই সঙ্গে ক্যালসিয়ামও থাকে। যা শরীরকে শীতল রাখতে সহায়তা করে। এ জন্য পালং শাক, লেটুস ও বাঁধাকপিসহ গ্রীষ্মকালীন শাক খেতে পারেন।
বাটার মিল্ক: বিভিন্ন দেশে গ্রীষ্মে বাটার মিল্ক পানীয় পান করা হয়। এটি স্বাস্থ্যের জন্য উপকারী, যা শরীরকে হাইড্রেটেড রাখে। একই সঙ্গে সহায়তা করে হজমে। তাই সুস্থতার জন্য পানীয় হিসেবে বাটার মিল্ক পানীয় পান করতে পারেন।
আম: আমকে বলা হয় ফলের রাজা। এটি এমনই ফল, যা শরীরের তাপ কমাতে সহায়ক। এ জন্য গরমের সময় ডায়েটে আম অন্তর্ভুক্ত করতে পারেন। কাঁচা বা পাকাসহ বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। আম হজমের জন্যও সহায়ক। আবার হিট স্ট্রোক ঝুঁকি কাটিয়ে উঠা এবং শক্তি বৃদ্ধির জন্যও আম অনেক উপকারী।
দই: ক্যালসিয়াম সমৃদ্ধ এই খাবারটি ঠান্ডা পানীর বিকল্প হিসেবে খেতে পারেন। ভিটামিন বি এবং অন্ত্রবান্ধব ব্যাকটেরিয়া সমৃদ্ধ দই শরীরকে ভেতর থেকে প্রশান্তি দেয়।
ডাবের পানি: এটি ইলেকট্রোলাইট সমৃদ্ধ হওয়ায় শরীরকে হাইড্রেটেড রাখে এবং একই সঙ্গে ঠান্ডা রাখতে সহায়তা করে। গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখার জন্য এটি অন্যতম একটি পানীয়ও বটে। যা সারাদিন আপনাকে হাইড্রেটেড এবং শক্তিশালী রাখবে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে