না ফেরার দেশে লেন্সের জাদুকর রঘু রাই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিশ্বখ্যাত আলোকচিত্রী রঘু রাই। ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত আলোকচিত্রী রঘু রাই। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত আলোকচিত্রী রঘু রাই ৮৩ বছর বয়সে পরলোকগমন করেছেন। রোববার (২৬ এপ্রিল) ভোরে ভারতের দিল্লিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে এবং লেন্সের দুনিয়ায় একটি যুগের অবসান ঘটল। তার পরিবার জানিয়েছে, আজ সন্ধ্যায় লোধি রোড শ্মশানে এই মহান শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।

ভারতের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির মহাকাব্যিক সব মুহূর্ত এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অবিনাশী দৃশ্যগুলো তার ক্যামেরায় অমর হয়ে আছে।

প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা থেকে শুরু করে সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বদের অসাধারণ সব মুহূর্তকে লেন্সবন্দি করার জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত। আলোকচিত্রে অসামান্য অবদানের জন্য ১৯৭২ সালে তিনি ভারতের সম্মানজনক 'পদ্মশ্রী' পদকে ভূষিত হয়েছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement