১ বছর পর্যন্ত মাংস সংরক্ষণ রাখবেন যেভাবে

ডেস্ক, রাজনীতি ডটকম

কোরবানির ঈদে মাংস সংরক্ষণ করার আলাদা একটা ঝামেলা থাকে। দেখা যায় যে, অনেক মাংস সংরক্ষণ করতে হয়। সেক্ষেত্রে মাংস এমনভাবে সংরক্ষণ করা উচিত যাতে অনেক দিন ভালো থাকে। রেফ্রিজারেশন পদ্ধতিতে মাংস সংরক্ষণ করার দুই রকম নিয়ম জেনে নিন।

পদ্ধতি এক. মাংসে চর্বি যত কম থাকে, তত বেশিদিন ভালো থাকে। সংরক্ষণের আগে মাংস থেকে রক্ত, চর্বি, পানি পরিষ্কার করে নিতে হবে। যাতে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে। মাংস বেশি মোটা করে না কেটে স্লাইস করে রাখলে বেশিদিন ভালো থাকে। স্লাইস করে কাটা মাংস ছোট ছোট প্যাকেটে সংরক্ষণ করতে পারেন।

জিপলক ব্যাগ ব্যবহার করলে বেশি ভালো। এ ছাড়া মাংস সংরক্ষণে বিভিন্ন প্লাস্টিক ব্যাগ বা বক্স ব্যবহার না করে ভ্যাকিউম-সিল্ড ব্যাগ ব্যবহার করা সর্বোত্তম। ফ্রিজে রাখার পর মাংস শক্ত হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে, তার আগে ফ্রিজ খোলা যাবে না। শক্ত হওয়ার আগে মাংস বাতাসের সংস্পর্শে আসলে বেশিদিন ভালো থাকে না। শূন্য ডিগ্রি ফারেনহাইটে থাকলে মাংস প্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

পদ্ধতি দুই. ড্রাইং পদ্ধতি মাংস সংরক্ষণ করার একটি পুরনো পদ্ধতি। রোদে শুকিয়ে বা চুলায় জ্বাল দিয়ে ৭০ থেকে ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাংসের সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে। এ পদ্ধতিতে মাংসের চর্বি ফেলে পাতলা করে কেটে ভ্যাকিউম-সিল্ড করে ফ্রিজে এক বছর পর্যন্ত রাখা যায়।

চিকিৎসকেরা বলেন, মাংস বেশিদিন ফ্রিজে রাখা উচিত নয়। মাংসের খাদ্যগুণ ঠিক রাখার জন্য ১ বছর পর্যন্ত না রেখে রেফ্রিজারেটরে গরুর মাংস ৫ থেকে ৬ মাস রাখতে পারেন। খাসির মাংস ৪ থেকে ৫ মাস পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। উট ও মহিষের মাংস ৩ থেকে ৪ মাস রাখা যাবে। ভেড়ার মাংস রাখা যাবে ২ থেকে ৩ মাস পর্যন্ত।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬