ডেস্ক, রাজনীতি ডটকম

চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার শনাক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রেই তৃতীয় বা চতুর্থ ধাপে, যখন চিকিৎসাও হয়ে পড়ে জটিল। চিকিৎসকেরা বলছেন, রোজের জীবনযাপন, খাওয়া-দাওয়ার অভ্যাস সবকিছুই এর জন্য দায়ী।
স্তন, কোলন, প্রস্টেট, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার আগের চেয়ে অনেক বেড়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসারও চিন্তার কারণ হয়ে উঠেছে। ক্যানসার সাধারণ হোক বা বিরল, সব ক্ষেত্রেই এই ‘গ্রোথ অব সেল’ হবেই। খুব তাড়াতাড়ি এক কোষ থেকে অন্য কোষে তা ছড়াবে।
এমন বাস্তবতায় জীবনধারায় সামান্য পরিবর্তন এনে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব, এমনটাই জানিয়েছেন হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক।
তাদের মতে, ওষুধ বা দামি সাপ্লিমেন্ট নয়, মাত্র তিনটি ঘরোয়া পানীয় নিয়মিত গ্রহণ করলেই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। একইসঙ্গে কমে যাবে ক্যানসারের ঝুঁকিও। সেই তিন পানীয় গুলি হলো-
মাচা গ্রিন টি
মাচা চা-তে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, পলিফেনল, অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। মাচা চা-এ থাকা কিছু উপাদান ক্যানসার প্রতিরোধ করতে পারে, মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায়। এই চা খেলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে।
যেভাবে বানাবেন: এক কাপ গরম পানিতে এক চা চামচ মাচা চায়ের গুঁড়া দিন। চাইলে সামান্য ব্রাউন সুগার ও দুধ মিশিয়ে নিতে পারেন। চুলায় গরম করে নেড়ে নিন, তৈরি হয়ে যাবে মাচা গ্রিন টি।
হলদি দুধ
হলুদের কারকিউমিন উপাদান ক্যানসার প্রতিরোধে অন্যতম কার্যকর। এর সঙ্গে যদি মেশানো হয় দারচিনি ও গোলমরিচ, তখন তা হয়ে ওঠে আরও শক্তিশালী প্রতিরোধক।
যেভাবে বানাবেন: গরুর দুধে বা বিকল্প হিসেবে আমন্ড বা ওটসের দুধে দিন এক চা চামচ হলুদ, একটি গোটা গোলমরিচ ও এক টুকরো দারচিনি। নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে পান করুন ঘুমের আগে।
সবুজ স্মুদি
শাকসবজিতে ফাইবার ভরপুর পরিমাণে থাকে এই স্মুদিতে। ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনে ভরপুর এই স্মুদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। স্মুদি প্রতিদিন খেলে শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ গড়ে ওঠে এবং ক্যানসারসহ বহু জটিল রোগ এড়ানো সম্ভব হয়।
যেভাবে বানাবেন: পালং শাক গরম পানিতে ধুয়ে নিতে হবে। কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একইভাবে শসা কেটে নিতে হবে। এরপর উপকরণগুলোকে এক সঙ্গে নিয়ে তাতে অল্প পরিমাণে আদা মিশিয়ে ব্লেন্ড করতে হবে। গ্লাসে ঢেলে ওপরে দিন এক চিমটে গোলমরিচের গুঁড়া।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সেটে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ঘটেছে এমন ঘটনা। অভিনেতার মরদেহ দিঘা হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
১৪ দিন আগে
ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর কণ্ঠশিল্পী, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৬ দিন আগে
ঈদের উৎসবমুখর আবহে প্রেক্ষাগৃহে নতুন প্রাণ ফিরিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমার ভিড়েও ভিন্নধর্মী গল্প আর শক্তিশালী অভিনয়ের জোরে সিনেমাটি দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটিকে ঘিরে চলছে ইতিবাচক আলোচনা, যার প্রতিফলন দেখা যাচ্ছে বক্সঅফিসের আয়েও।
১৮ দিন আগে
বরাবরের মতোই সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা সমস্যা ফুটে উঠবে অনুষ্ঠানের বিভিন্ন নাট্যাংশে। এ ছাড়াও থাকছে মিউজিক্যাল ড্রামা, দর্শকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী পর্ব। সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বিনোদনের সব রসদ নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি।
২৩ দিন আগে