শানজীদা শারমিন

প্রথম সন্তান আলিফের জন্মের বছর খানেক পর শামীম ও রোজিনা দম্পতি পেশাজীবী ভিসায় কানাডায় যাওয়ার উদ্যোগ নেন। একদিন তার এক সহকর্মীর কাছে জানতে পারলেন, পাসপোর্টের আবেদন সকরার আগে জন্ম সনদ অনলাইনে যাচাই করা জরুরি। কারণ সনদ যদি অনলাইনে ভেরিফাই না হয়, তবে আবেদন আটকে যেতে পারে। তাছাড়া জন্মনিবন্ধন ও পাসপোর্টের আবেদনের তথ্যে গরমিল বা নামের বানানে গরমিল থাকলেও ঝামেলা হয়। তাই আগে থেকেই জন্ম নিবন্ধনের তথ্যও যাচাই করা উচিত। ভুল থাকলে সংশোধন করে তারপর পাসপোর্টের আবেদন করা উচিত। বর্তমানে সরকারি এবং বেসরকারি কাজের জন্য জন্মসনদ সরাসরি জাতীয় ডেটাবেইস থেকে সহজেই যাচাই করা যায়। যদি সনদ যাচাই করা না যায়, তাহলে পুরোনো সনদ জমা দিয়ে নতুন ডিজিটাল সনদ নিতে হবে।
শামীম প্রথমে যান everify.bdris.gov.bd ওয়েবসাইটে। সেখানে দুটি তথ্য দেন
১. ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর
২. জন্মতারিখ (YYYY-MM-DD ফরম্যাটে)
এরপর ক্যাপচা পূরণ করে 'Search' ক্লিক করলেন। তথ্য সঠিক হওয়ায় শামীম দেখতে পারলেন জন্ম নিবন্ধনে দেওয়া তথ্যগুলো যেমন নাম, জন্মতারিখ, নিবন্ধন অফিস এবং রেজিস্ট্রেশনের তারিখ। সব তথ্য ডেটাবেইসে সঠিকভাবে রয়েছে।
যারা ইন্টারনেট ব্যবহারে দক্ষ নন, তারা স্থানীয় ডিজিটাল সেন্টারে গিয়ে এই সেবা নিতে পারেন অথবা ৩৩৩ নম্বরে কল করলেই সহায়তা পাবেন।
এর বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে ১০০-রও বেশি সরকারি সেবা নিয়ে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন আউটলেট। চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এতে যুক্ত করা হবে। সেখানেও পাওয়া যাবে উল্লিখিত সেবাটি।
‘নাগরিক সেবা’ হবে একটি সিঙ্গেল সার্ভিস পোর্টাল ও সুপার অ্যাপের মাধ্যমে পরিচালিত, যেখানে আবেদন জমা, ট্র্যাকিং এবং প্রসেসিং হবে এক প্ল্যাটফর্মে। নাগরিকরা আর সরকারি অফিসে না গিয়েও নিজেদের এলাকার সেবা কেন্দ্র বা এজেন্টের মাধ্যমে সহজেই সেবা পাবেন।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৩ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৪ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২১ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৩ দিন আগে