খুব সহজে ঘরেই তৈরি করুন রাইস সিরাম

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মে ২০২৫, ১০: ৫৪

বর্তমানে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, দাগ কমাতে এবং চেহারায় জৌলুস ফেরাতে রাইস সিরাম অত্যন্ত কার্যকর ও জনপ্রিয়। তবে আমাদের সংস্কৃতিতে রূপচর্চার ঘরোয়া টোটকা হিসেবে চালের গুঁড়ার ব্যবহার চলে আসছে শতাব্দী ধরে। রাইস সিরাম মূলত চালের পুষ্টিগুণে ভরপুর একটি তরল সিরাম, যা তৈরি করা হয় মূলত রাইস ওয়াটার বা চালের পানি দিয়ে দিয়ে।

এখন বাজারে নামিদামী ব্র্যান্ডগুলোও এই রাইস সিরাম বিক্রি করছে। এটি ত্বককে উজ্জ্বল, মসৃণ এবং হাইড্রেট রাখতে সাহায্য করে। আর ঘরে বসেই সহজ উপায়ে এই রাইস সিরাম তৈরি করতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন কেমিক্যাল মুক্ত রাইস সিরাম।

উপকরণ:

সাদা চাল: আধা কাপ

পানি: ১ কাপ

অ্যালোভেরা জেল: ২ টেবিল চামচ

ভিটামিন-ই ক্যাপসুল: ১টি

গ্লিসারিন: ১ চা চামচ

লেবুর রস: কয়েক ফোঁটা

তৈরির পদ্ধতি:

আধা কাপ চাল ভালোভাবে ধুয়ে নিন যাতে ধুলোমাটি না থাকে। ধোয়া চাল ১ কাপ পানিতে ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। চাইলে সারা রাতও রাখতে পারেন। চালের পানি ছেঁকে আলাদা করে দিন। এই পানিই রাইস ওয়াটার হিসেবে পরিচিত। চাইলে পানিটি হালকা গরম করে নিতে পারেন, এতে কিছুদিন বেশি সিরামটি সংরক্ষণ করতে পারবেন।

ঠান্ডা হয়ে এলে এতে অ্যালোভেরা জেল, ভিটামিন-ই ক্যাপসুলের তেল, গ্লিসারিন ও লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। আপনার ত্বক শুষ্ক হলে লেবুর রসটি বাদ দিতে পারেন।

একটি পরিষ্কার বোতলে (স্প্রে বোতল হলে ভালো) সিরামটি ঢেলে রাখুন। এই সিরামটি ফ্রিজে ৫–৭ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

যেভাবে ব্যবহার করবেন:

প্রতিদিন রাতে মুখ পরিষ্কার করে এই সিরাম তুলো বা হাত দিয়ে মুখে মেখে নিন। হালকা হাতে ত্বকে মাসাজ করুন। চাইলে ময়েশ্চারাইজার লাগানোর আগেও ব্যবহার করতে পারেন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৪ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

১৬ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

১৭ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

২১ দিন আগে