তেলাপোকার দুধ থেকে মাটিচাপা অন্তর্বাস— ‘ইগ নোবেল’ পেল যেসব গবেষণা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৬
পুরস্কার গ্রহণের পর গবেষকদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

নোবেল পুরস্কারের নাম সবারই কমবেশি পরিচিত। মানবজাতির কল্যাণে অসাধারণ অবদান রাখা বিজ্ঞানীসহ বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের সম্মান জানাতে দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে নোবেলের কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ও রয়েছে। নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এমন সব গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়, যেগুলো ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে’।

‘ইগ নোবেল’ নামটি এসেছে ইংরেজি ‘ignoble’ শব্দ থেকে। শব্দটির অর্থ সম্মানজনক নয় বা মর্যাদার দিক থেকে নিচু। তবে পুরস্কারটির উদ্দেশ্য নিছক হাস্যরস তৈরি করা নয়। বরং অদ্ভুত, কৌতূহলোদ্দীপক বা আপাতদৃষ্টিতে অপ্রয়োজনীয় মনে হওয়া গবেষণার মধ্যেও যে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্ন থাকতে পারে, সেটিই সামনে আনে এই পুরস্কার।

চলতি বছর ইগ নোবেল পাওয়া গবেষণাগুলোর মধ্যে রয়েছে ১ হাজার জোড়া মাটিচাপা আন্ডারপ্যান্ট নিয়ে গবেষণা, শক্তিতে ভরপুর তেলাপোকার দুধ এবং কীভাবে সঠিকভাবে নাক ঝাড়তে হয়— এমন নানা বিষয়।

এ বছর ইগ নোবেল পাওয়া অদ্ভুত ও চমকপ্রদ কয়েকটি গবেষণা তুলে ধরা হলো—

রসায়ন: সকালের নাশতায় তেলাপোকার দুধ?

সুপারমার্কেটের তাক জুড়ে এখন নানা ধরনের দুধ পাওয়া যায়। গরুর দুধের পাশাপাশি ওট, সয়া, এমনকি মটরশুঁটি থেকেও তৈরি দুধ বাজারে রয়েছে। কিন্তু তেলাপোকার দুধ কেমন হতে পারে?

ডিপ্লোপটেরা পাঙ্কটাটা (Diploptera punctata) নামের একটি বিশেষ প্রজাতির তেলাপোকা তার গর্ভে থাকা বাচ্চাদের খাওয়ানোর জন্য এক ধরনের দুধ উৎপন্ন করে। বিজ্ঞানীরা এখন জানতে পেরেছেন, এই দুধে গরুর দুধের তুলনায় তিন গুণ বেশি শক্তি রয়েছে।

বিষয়টি অদ্ভুত শোনালেও তেলাপোকার এই দুধের পুষ্টিগুণই গবেষকদের আগ্রহের মূল কারণ।

মৃত্তিকাবিজ্ঞান: নোংরা কাপড় মাটির নিচে রাখুন

বিজ্ঞানী ফ্রাঞ্জ বেন্ডার, মার্সেল ভ্যান ডের হেইডেন, আটলান্ট বিয়েরি ও পিয়া ভিভিয়ানি যে পরীক্ষার জন্য পুরস্কার পেয়েছেন, সেটির কথা শুনলে প্রথমে বেশ অদ্ভুত মনে হতে পারে। তারা ২৫টি ভিন্ন দেশের বিভিন্ন স্থানে মোট ১ হাজার জোড়া আন্ডারপ্যান্ট মাটির নিচে পুঁতে রেখেছিলেন।

তবে এর পেছনে ছিল নির্দিষ্ট বৈজ্ঞানিক উদ্দেশ্য। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মাটির গুণমান ও কার্যকারিতা যাচাই করতেই তারা এই পরীক্ষা চালান। পরীক্ষায় তারা সুতি অন্তর্বাসের পাশাপাশি টি-ব্যাগও ব্যবহার করেন।

অন্তর্বাস ও টি-ব্যাগগুলো মাটিতে পুঁতে রাখার ৩০ দিন পর বিজ্ঞানীরা আবার ওই স্থানগুলোতে ফিরে যান। এরপর পরীক্ষা করে দেখেন, এসব উপকরণ কত দ্রুত পচে যাচ্ছে বা মাটির সঙ্গে মিশে যাচ্ছে।

বায়োমেকানিক্স: চুম্বনের সুনির্দিষ্ট সংজ্ঞা খুঁজে বের করা

চুম্বন কী—এ প্রশ্নের উত্তর দেওয়া শুনতে সহজ মনে হলেও বিষয়টি আসলে এতটা সরল নয়। প্রচলিত সংজ্ঞাগুলোতে মূলত মানুষ কীভাবে চুম্বন করে, সেটিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী নয়, যারা ঠোঁট বা মুখ দিয়ে অন্য প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করে।

এই বিষয়টি মাথায় রেখেই কয়েকজন বিজ্ঞানী এমন একটি সংজ্ঞা তৈরির উদ্যোগ নেন, যা পুরো প্রাণীজগতের ক্ষেত্রেই প্রয়োগ করা যায়।

শেষ পর্যন্ত তারা যে সংজ্ঞায় পৌঁছান, তা হলো— ‘খাদ্য স্থানান্তর ছাড়া, একই প্রজাতির সদস্যদের মধ্যে মুখ বা ঠোঁটের নির্দিষ্ট দিকে পরিচালিত, আক্রমণাত্মক নয় এমন মুখে-মুখে যোগাযোগ, যেখানে ঠোঁট বা মুখের কিছু নড়াচড়া থাকে।’

চুম্বনের সংজ্ঞা দিতে গিয়ে বিজ্ঞানীরা যে বেশ জটিল একটি ব্যাখ্যায় পৌঁছেছেন, তা বলাই যায়। অর্থাৎ মুখের বিষয়টি সংজ্ঞায়িত করতে গিয়ে ব্যাপারটি শেষ পর্যন্ত বেশ ‘মুখরোচক’ জটিলতায় পরিণত হয়েছে।

চিকিৎসাবিজ্ঞান: নাক ঝাড়ার সঠিক পদ্ধতি কী?

কীভাবে নাক ঝাড়তে হয়, তা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয়। কিন্তু যারা এ বিষয়ে ঠিকভাবে জানেন না, তাদের জন্য ‘ভালো নির্দেশনা’ তৈরির উদ্দেশ্যে জাপানের এক বিজ্ঞানী গবেষণা করেছেন।

এ জন্য তিনি ৬০ বার নাক ঝাড়ার সময় এর গতি ও প্রয়োগ করা শক্তি পরিমাপ করেন। গবেষণায় তিনি দেখতে পান, ব্যথা ও সংক্রমণের ঝুঁকি এড়াতে জোরে এবং দীর্ঘ সময় ধরে নাক ঝাড়া সবচেয়ে ভালো পদ্ধতি।

তাই পরেরবার ঠান্ডা লাগলে নাক ঝাড়ার সময় এই গবেষণার ফলাফলটি মনে রাখা যেতে পারে।

ঘ্রাণবিজ্ঞান: কিশোর-কিশোরীদের শরীরের গন্ধ কেন বাবা-মায়ের কাছে বিরক্তিকর?

শিশুর ডায়াপার পরিবর্তনের সময় তার শরীর থেকে কিছুটা দুর্গন্ধ পাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সাধারণভাবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাবা-মায়ের কাছে তাদের শিশুর শরীরের গন্ধ বেশ ভালো লাগে।

গবেষণায় আরও দেখা গেছে, বাবা-মা যখন তাদের শিশুর গন্ধ শোঁকেন, তখন তাদের মস্তিষ্কে পুরস্কার বা আনন্দের সঙ্গে সম্পর্কিত রাসায়নিক পদার্থ নিঃসৃত হতে পারে। শিশুর শরীরের গন্ধ নতুন বাবা-মায়ের সঙ্গে সন্তানের বন্ধন তৈরিতেও ভূমিকা রাখতে পারে।

তবে সন্তান যখন ধীরে ধীরে কিশোর-কিশোরীতে পরিণত হয়, তখন তার শরীরের গন্ধ আর বাবা-মায়ের কাছে আগের মতো আকর্ষণীয় থাকে না। ২৩৫ জন বাবা-মাকে নিয়ে করা এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

বিজ্ঞানীদের ধারণা, এর পেছনে সন্তানের বয়স বাড়ার সঙ্গে তার স্বাধীন হয়ে ওঠার বিষয়টি ভূমিকা রাখতে পারে। ছোট শিশুর ক্ষেত্রে বাবা-মায়ের সঙ্গে যে মাত্রার বন্ধন তৈরির প্রয়োজন হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই প্রয়োজন আর একই মাত্রায় থাকে না। ফলে কিশোর-কিশোরীদের শরীরের গন্ধও বাবা-মায়ের কাছে আগের মতো আকর্ষণীয় মনে হয় না।

সূত্র: ওয়্যার্ড ডটকম

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ দিন আগে

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

২৩ দিন আগে

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

২৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ আগস্ট ২০২৬
Advertisement