এবার বিজেপি ছেড়ে তৃণমূলের রাজনীতিতে শ্রাবন্তী

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজনীতির জগতে নতুন মুখ নয় অভিনেত্রী শ্রাবন্তী। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াইয়ে মাঠে নেমেছিলেন এই নায়িকা। তখন তার প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়। যদিও ভোটের ময়দানে হেরে যান শ্রাবন্তী। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বিজেপির সাথে দুরত্ব বাড়তে থাকে তার। টু্ইট করে বিজেপি ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন এই তারকা। এবার বিজেপি ছেড়ে তৃণমূলের রাজনীতিতে সরব হচ্ছে শ্রাবন্তী।

কিন্তু আবারও বিধানসভা ভোট আসন্ন। তার আগেই শহীদ দিবসের মঞ্চে এই অভিনেত্রীর সক্রিয় উপস্থিতি নতুন করে আলোচনার সূত্রপাত। অভিনেত্রী নিজেও সংবাদমাধ্যমে বলেন, মানুষের পাশে থাকাই আসল পূজা। গত ২১ জুলাই কলকাতার শহীদ মঞ্চে উপস্থিত থেকেই গুঞ্জনের শুরু। টালিউডের কলাকুশলীদের সঙ্গে সমানতালে বসেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও উচ্চারিত হয় তার নাম। এ নিয়ে রাজনীতির অন্দরমহলে একুশের মঞ্চে শ্রাবন্তীর উপস্থিতিতে কৌতূহলের জন্ম দিয়েছে। তাহলে কি আবার রাজনৈতিক ময়দানে প্রত্যাবর্তনের পথে হাঁটছেন এই অভিনেত্রী? এবার কি তাহলে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটের লড়াইয়ে মাঠে নামছেন শ্রাবন্তী?

তিনি বলেন, যতটা আমার ক্ষমতা আছে, ততটাই পাশে থাকতে চাই। আর যদি সেটি বেহালা পশ্চিম হয়, তাহলে তো বাড়ির কাছেই। নিজের ভিটে। এ কথার পর জল্পনা আরও তুঙ্গে।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর বেহালা পশ্চিম কার্যত রাজনৈতিকভাবে দূর্বল হয়ে পড়েছে। দীর্ঘদিন কার্যকর কোনো জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষের অভাব-অভিযোগ জমতে থাকে। পরিষেবা ও উন্নয়নের অভাবে অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে তৃণমূল চাইছে দিতে নতুন বার্তা— নতুন মুখ। শ্রাবন্তী সেই রূপে আদর্শ প্রার্থী হতে পারেন কিনা, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।

এদিকে তৃণমূলের অন্দরমহলে এ নিয়ে মতভেদ থাকলেও নেতাদের কেউ কেউ ইতোমধ্যে শ্রাবন্তীর প্রতি সমর্থন জানাতে শুরু করেছেন। কাউন্সিলর সজল ঘোষ বলেছেন, আমি ওর ফ্যান। যদিও সিনেমা দেখার সুযোগ হয়নি। তবে বিজ্ঞাপন দেখেই মুগ্ধ। বিধানসভায় এমন প্রাণবন্ত লোক দরকার।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১৬ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

২১ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

২৩ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

১৮ জুলাই ২০২৬