সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন প্রভা

ডেস্ক, রাজনীতি ডটকম

নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সস্প্রতি নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে এক জমকালো আয়োজনে এর ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হয়েছে।

সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে নিউইয়র্ক থেকে প্রভা বলেন, ‘যেকোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ এগিয়ে যাওয়ার নতুন তাড়না তৈরি করে যে, আমাকে এর চেয়ে আরও দিগুণ ভালো করতে হবে। দায়িত্ববোধ বেড়ে যায়। আমাকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।’

সর্বশেষ যে নাটকে অভিনয় করেছেন প্রভা, তা–ও এ বছরের শুরুর দিকে। এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাকে। একটা সময় খবর পাওয়া যায়, নিজেকে নতুন পরিচয়ে হাজির করতে গেছেন যুক্তরাষ্ট্রে। রূপসজ্জাশিল্পী হিসেবে দেখতেই তার সেখানে যাওয়া। পাশাপাশি পরিবারকে সময় দেওয়া।

বলা দরকার, বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন প্রভা। সেখানে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে রূপসজ্জার ওপর একটি কর্মশালা করেছেন অভিনেত্রী। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন প্রভা। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও। প্রভা জানালেন, নিউইয়র্কের এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিত।

দেড় যুগেও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন সাদিয়া জাহান প্রভা। শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন নিজের ইচ্ছায় কাজটা অনেক কমিয়ে দিয়েছেন। বিজ্ঞাপনচিত্রে কাজ করে প্রভা সবার নজর কাড়েন। এরপর নাটক, টেলিছবিতে কাজ করে ব্যস্ত সময় পার করেছেন। এখন তিনি নিজেকে আর সেভাবে অভিনয়ে ব্যস্ত রাখেন না। মাঝেমধ্যে মন চাইলে, গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন। আবার মাঝেমধ্যে ওটিটিতেও দেখা যায়।

প্রভার ভাষায়, অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে, কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপস করতে পারি না। এরপরও যাচাই-বাছাই শেষে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে এবার আমার কাজ করতে হবে। নতুন বছরের শুরুর দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। ফিরেই নতুন অবতারে কাজ শুরু করবেন বলে দূর দেশ থেকে জানিয়েছেন সুন্দরী এই হাস্যোজ্জ্বল অভিনেত্রী

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে