অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা তারিকুজ্জামান তপন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া এক ফেসবুক পোস্টে অভিনয় শিল্পী সংঘও বিষয়টি জানিয়েছে।

পোস্টে শোক প্রকাশ করে সংগঠনটি জানিয়েছে, অভিনয় শিল্পীসংঘ বাংলাদেশের সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে যায় বলে জানান চিকিৎসকেরা। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং একাধিক কেমোথেরাপি নেন। দীর্ঘ কর্মজীবনে তিনি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’-সহ অসংখ্য নাটক ও সিনেমায় তিনি কাজ করেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement