প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১১: ৩৭
‘মালিক’ সিনেমার পোস্টারের একাংশ। ছবি: সংগৃহীত
‘মালিক’ সিনেমার পোস্টারের একাংশ। ছবি: সংগৃহীত

গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ এবার দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ।

বুধবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ ও ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘মালিক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

তার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ, এ জে রানা-সহ আরও অনেকে।

ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মালিক’ সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন সানজিদ আফফান। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত রহমান।

যারা ‘মালিক’ দেখার সুযোগ পাননি কিংবা আবারও সিনেমাটি উপভোগ করতে চান, তারা এখন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ সিনেমাটি দেখতে পারবেন। ওয়েব ভার্সনে সিনেমাটি দেখতে উৎসব স্ট্রিমিং করুন— www.utshob.live

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’