পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের ‘কটাক্ষ’, পাল্টা জবাবে তোলপাড় শোবিজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অপু বিশ্বাস ও পরীমনি। ছবি: সংগৃহীত
অপু বিশ্বাস ও পরীমনি। ছবি: সংগৃহীত

ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক সময়ে একে অপরকে নিয়ে সামাজিক মাধ্যমে পরোক্ষ মন্তব্য ও কটাক্ষের পর এবার সরাসরি পাল্টাপাল্টি আক্রমণে জড়িয়েছেন তাঁরা। পরীমনির কর্মকাণ্ড নিয়ে অপুর মন্তব্যের জেরে শুরু হওয়া এই বিতর্ক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শোবিজ অঙ্গনে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদকর্মীরা পরীমনির জীবনযাপন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অপু বিশ্বাসের কাছে জানতে চান। জবাবে অপু বলেন, শিল্পীদের সব সময় গোছানো ও পরিপাটি জীবনযাপন করা উচিত। অপুর এই মন্তব্য ভালোভাবে নেননি পরীমনি। এর পরই ফেসবুক লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের মতামত জানান তিনি।

একই লাইভে অপু বিশ্বাসের একটি ভিডিওর প্রসঙ্গ টেনে তাকে আক্রমণ করেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপুকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন তিনি। পরীমনি ও অন্যদের এমন মন্তব্যের পর এবার গণমাধ্যমের সামনে পাল্টা জবাব দেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে অংশ নিয়ে পরীমনির নাম সরাসরি উল্লেখ না করলেও তার অভিনয়জীবন ও সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে মন্তব্য করেন এই চিত্রনায়িকা।

পরীমনিকে উদ্দেশ করে অপু বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’ দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাঁদের এই দ্বন্দ্ব নিয়ে সরব হয়ে উঠেছেন শোবিজ অঙ্গনের অনুসারীরাও।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad