ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত মারা গেছেন। শনিবার (২৩ নভেম্বর) দুপুর তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।
এর আগে কলকাতার এক বেসরকারি হাসপাতালে টানা ১৫ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। মায়ের শারীরিক অসুস্থতার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। শেষ ১৫ দিন রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে।
অভিনেত্রীর ঘনিষ্ঠসূত্রে খবর, কিডনিতে সমস্যা পাশাপাশি বার্ধক্যজনিত কারণেই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নন্দিতা সেনগুপ্ত। বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
এদিকে, মায়ের অসুস্থতার কারণে চলতি বছর বাড়িতে ভাইফোঁটার আয়োজনও করেননি ঋতুপর্ণা। মায়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা। পাশে রয়েছেন ঋতুপর্ণার ভাই।

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
১৮ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২০ দিন আগে
প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।
৩১ জুলাই ২০২৬