চলে গেলেন ‘কেজিএফ’-এর ডন দিনেশ মাঙ্গালোর

বিনোদন ডেস্ক

কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালোর আর নেই। ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ ডন শেঠির ভূমিকায় অভিনয় করে যিনি দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন, সেই জনপ্রিয় অভিনেতা সোমবার (২৫ আগস্ট) ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

দিনেশ মাঙ্গালোর সম্প্রতি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। শুটিং চলাকালীন সময়ে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। প্রাথমিকভাবে তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছুটা সুস্থতাও ফিরে পান। তবে সপ্তাহখানেক পর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তার মরদেহ উডুপিতে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য তার মরদেহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এরপর সুমনাহল্লি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

দিনেশ মাঙ্গালোর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’ এবং ‘কিরিক পার্টি’। তবে ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ তার অভিনীত বোম্বের ডন শেঠির চরিত্রটি তাকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দেয়।

ব্যক্তিজীবনে দিনেশ মাঙ্গালোর ছিলেন দুই সন্তানের জনক। তার মৃত্যুতে কন্নড় সিনেমা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬