দীর্ঘ বিরতির পর ‘আইটেম’ গানে মিলা

ডেস্ক, রাজনীতি ডটকম

জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন। অ্যালবামের যুগে ছিলেন জনপ্রিয় পপশিল্পী। তাকে সর্বশেষ তিন বছর আগে জি-সিরিজের ‘আইসালা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে দেখা যায়। এরপর বেছে বেছে কাজ করেন। বর্তমানে ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে

মিলা ভক্তদের জন্য সুখবর, ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘টোনা টুনি’। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গায়িকা নিজেই। এতে মিলার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি। গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ঈদ আয়োজনে শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় গান-ভিডিও মুক্তি পাচ্ছে।

নতুন গান নিয়ে আশাবাদী মিলা। তিনি বলেন, ‘প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম বহুল প্রশংসিত ‘রূপবান’ গানে। এরপর আর কখনও এভাবে দেখা যায়নি আমাকে। এরপর অসংখ্যবার আমার ভক্তরা আইটেম গানে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কেউ আমার মনের মতো করে গানের কথা দিতে পারছিল না। শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি। সেই সঙ্গে নিজের মতো করে সুর ও সংগীতায়োজন করেছি।’

মিলা বলেন, ‘ভক্তদের প্রত্যাশা অনুযায়ী ‘টোনা টুনি’ গানে হাজির হচ্ছি। তবে এমন আইটেম গানে আর কখনও হাজির হব না। নতুন গানটি হতে যাচ্ছে আমার দ্বিতীয় এবং শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম। ২ বছর আগে গানটি তৈরি করেছি। বেশ সময় নিয়ে কাজটি করেছি যাতে দীর্ঘ সময় পর শ্রোতা-দর্শকরা নিরাশ না হয়। এমন একটি চমক নিয়েই ফিরতে চেয়েছিলাম। অপেক্ষার অবসান। এখন সবার প্রতিক্রিয়া জানার অপেক্ষায়।’

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে