বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। আজ রবিবার ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে বিকেল সাড়ে ৫টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।
সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই অভিনেত্রীকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। তবে এই কয় দিনে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
গণমাধ্যমকে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, “ডাক্তাররা ‘আন-অফিশিয়ালি’ তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছেন। তবে অফিশিয়ালি এখনো কিছু বলেননি!”
অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল তাঁর এক ফেসবুক পোস্টে বলেন, ‘তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই কঠিন সময়ে আমাদের প্রিয় তানিন ও তার পরিবারের জন্য আপনাদের সবার আন্তরিক দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।’

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
২৫ দিন আগে
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
২৭ আগস্ট ২০২৬
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬