স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘নকশীকাঁথার জমিন’এর বিশেষ প্রদর্শনী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারীদের বঞ্চনা, ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি ‘নকশীকাঁথার জমিন’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনী গতকাল সোমবার বসুন্ধরা সিটির শপিং মলের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

নারীদের সংগ্রাম ও অনুপ্রেরণার উদ্দেশ্যে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার নারী, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন গার্মেন্টস কর্মী, শিক্ষার্থী, পরিচ্ছন্নতা কর্মী, গৃহকর্মী, গৃহবধূ, শিক্ষক, চিকিৎসক, নার্স, প্রশাসক, লেখক এবং নারী এক্টিভিস্ট।

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আকরাম খানের নির্মিত ‘নকশীকাঁথার জমিন’ চলচ্চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রান্তিক নারীদের বয়ানকে তুলে ধরেছে। গল্পে দেখা যায়, বাংলার এক গ্রামীণ কৃষক পরিবারের দুই বোন রাহেলা ও সালেহার জীবনযুদ্ধ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে তাদের পরিবারের মধ্যকার দ্বন্দ্ব।

চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান (রাহেলা), ফারিয়া সামস সেউতি (সালেহা), ইরেশ যাকের (জবর), রওনক হাসান (সবর), সৌম্য জ্যোতি (রাহেলিল্লাহ), এবং দিব্য জ্যোতি (সাহেব আলী)। আকরাম খান পরিচালিত অন্যান্য আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে "ঘাসফুল" (২০১৫) এবং "খাঁচা" (২০১৭)।

প্রদর্শনীর শেষে দর্শকদের উচ্ছ্বাস এবং প্রশংসা আয়োজকদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। ‘নকশীকাঁথার জমিন’-এর দল উল্লেখ করেছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত প্রান্তিক নারীদের গল্প বলার মাধ্যমে এই চলচ্চিত্রটি নারীদের চলমান সংগ্রামের কথা তুলে ধরেছে।

প্রযোজক আকরাম খান জানান, নারীদের সম্মান জানাতে এবং তাদের আরও অনুপ্রাণিত করতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই বিশেষ প্রদর্শনী দেশের নারীদের সংগ্রামী চেতনা ও সাম্যবাদের প্রতি এক অনন্য শ্রদ্ধার্ঘ্য।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

৯ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে