পরীমণি-শেখ সাদি একই বিছানায় থাকে: গৃহকর্মী

ডেস্ক, রাজনীতি ডটকম

পরীমণির বাসায় শেখ সাদি আসে, তারা একই বিছানায় থাকে বলে জানিয়েছেন গৃহকর্মী পিংকী আক্তার। শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে এ তথ্য জানিয়েছেন তিনি।

এদিকে, গৃহকর্মীকে মারধরের অভিযোগে ঢালিউড অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে শুক্রবার (৪ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে আসেন পরীমণি। সেখানে তিনি মারধরের শিকার পিংকীকে নিজের গৃহকর্মী বলে অস্বীকার করেন এবং তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।

গৃহকর্মী পিংকী আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। গত বৃহস্পতিবার পরীমণির বিরুদ্ধে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগে পিংকী উল্লেখ করেন, পরীমণি তার এক বছরের দত্তক কন্যাসন্তানকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকী আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন।

গৃহকর্মী বলেন, একটি এজেন্সির মাধ্যমে এক মাস আগে তিনি পরীমণির বাসায় কাজ নেন। তার দায়িত্ব ছিল পরীমণির এক বছর বয়সি মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। ওই বাচ্চাকে প্রতি দুই ঘণ্টা পরপর খাওয়ানোর নিয়ম। পাশাপাশি বাসার অন্যান্য কাজও করতেন পিংকী। গত ২ এপ্রিল গৃহকর্মী পিংকী পরীমণির বাচ্চাটিকে পাশে বসিয়ে বাজারের লিস্ট করছিলেন। এ সময় বাচ্চা কান্না শুরু করলে পরীমণির পরিচিত সৌরভ নামে এক ব্যক্তি বাচ্চাকে ‘সলিড খাবার’ দেওয়ার পরামর্শ দেন।

পিংকী বলেন, সলিড খাবার দেওয়ার সময় না হওয়ায় আমি বাচ্চার জন্য দুধ তৈরি করছিলাম। এমন সময় পরীমণি মেকআপ রুম থেকে বেরিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও একপর্যায়ে বেধড়ক মারধর করেন। তিনি একের পর এক আমার মাথায় মারতে থাকেন। তার মারধরে আমি তিনবার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এতে আমার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে ঢালিউডের আলোচিত তারকা পরীমণি প্রেমে মজেছেন বলে গুঞ্জন ওঠে। তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। দুজনের বাসায় দুজনের যাতায়াত। সাদীর মা পরীমণির জন্য পিঠা বানিয়ে পাঠাচ্ছেন, তা আবার ফেসবুকে শেয়ার করে জানিয়েও দেন পরীমণি।

আবার দেখা যায়, শেখ সাদী যখন ঢাকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন, পাশের আসনে বসা পরীমণি। এতকিছুর পরও শেখ সাদী নিজের মুখে এ সম্পর্ক নিয়ে সেভাবে কিছুই বলেননি। তবে পরীমণি এসবকে মোটেও পাত্তা দেননি। তিনি তার প্রেমের সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও নানা কর্মকাণ্ডে তা বুঝিয়ে দিচ্ছেন। বিষয়টা অনেকটা এমন, আমি প্রেম করে ভালো আছি, তাতে কার কি!

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৫ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement