মেহজাবীনের বিয়ে আজ

ডেস্ক, রাজনীতি ডটকম

সব গুজব-গুঞ্জনকে উড়িয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নতুন জীবনে পা রাখছেন। ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। আগাম ঘোষণা অনুযায়ী আজ সোমবারই দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করছেন এই লাক্সকন্যা। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই স্থানে তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানা গেছ।

গেল ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে তাঁদের আকদ সম্পন্ন হয়। বিয়ের আমন্ত্রণপত্রে লেখা ছিল, “মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরী এবং বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনাকে সাদরে আমন্ত্রিত।”

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে অনেকেই জানতেন, তবে তাঁরা এটি নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি।

জানা গেছে, ঢাকার বাইরে সেই রিসোর্টে বেশ কয়েকদিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। রোববার সকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের সদস্যরা পৌঁছাতে শুরু করেন। বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন।

গায়েহলুদ অনুষ্ঠানে ছবি তোলার ব্যাপারে কড়া নিয়ম ছিল। বর-কনেপক্ষ মুঠোফোনে ছবি তোলার অনুমতি দেয়নি এবং বারবার মাইকে ঘোষণা করা হয় অতিথিদের কাছে। জানানো হয়েছে, মেহজাবীন নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানগুলোর স্থিরচিত্র পোস্ট করবেন, পরে অতিথিরাও তাঁদের ছবি পোস্ট করতে পারবেন।

গায়েহলুদ অনুষ্ঠানে মেহজাবীন পরেছিলেন পারপেল কালারের লেহেঙ্গা, সিঁথি করে সাদামাটাভাবে খোঁপা বানিয়েছিলেন, হাতে ম্যাচিং চুরি ছিল। আদনান আল রাজীব কালো রঙের পাঞ্জাবি ও পায়জামা পরেছিলেন। অনুষ্ঠানটি ছিল সুরেলাভাবে পূর্ণ, এবং দুজন একসঙ্গে গান গেয়েছেন বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৮ আগস্ট ২০২৬

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement