ডেস্ক, রাজনীতি ডটকম

শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গায়ক-অভিনেতা তাহসান খানের বিয়ের খবর। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
ইতোমধ্যেই তাদের পারিবারিক আয়োজনের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে হলুদ শাড়িতে রোজার সঙ্গে সোনালী পাঞ্জাবিতে দেখা মিলেছে তাহসানের।
বিয়ে নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অভিনেতা জানিয়েছেন, ‘ছবিগুলো পারিবারিক আয়োজনেই তোলা হয়েছে। বিয়ে নিয়ে বিস্তারিত তথ্য সঠিক সময়েই জানাবেন।’
এদিকে তাহসানের দ্বিতীয় বিয়ের খবরের দিনে অভিনেতার প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে খুঁজে বেড়াচ্ছেন নেটিজেনরা। অনেকেই জানতে চেয়েছেন, অভিনেতার বিয়ের খবরে প্রাক্তন স্ত্রীর প্রতিক্রিয়া কী?
তাহসানের বিয়ে নিয়ে মিথিলার তরফ থেকে এখনও কোনো মন্তব্য না আসলেও এদিন ফেসবুকে দেখা মিলেছে মা-মেয়ের। শনিবার ভোর ৫ টায় মেয়ে আইরার সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে পোস্ট করেন এই তারকা।
যেখানে দেখা যায়, মা-মেয়ের যুগলবন্দী। আয়নার সামনে মোবাইল হাতে দাঁড়িয়ে সেলফি তুলছেন আইরা, পাশে দাঁড়িয়ে আছেন মা মিথিলা। সেই ছবিও ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে।
এদিকে তাহসানের স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে জানা গেছে, তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা একজন উদ্যোক্তা।
উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। সেই সংসারে ভাঙনের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন মিথিলা। সেই সংসারেও এখন শোনা যাচ্ছে ভাঙনের গুঞ্জন।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
২৮ আগস্ট ২০২৬
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
২৭ আগস্ট ২০২৬
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬