কবিতা

দমবন্ধ জানালার পাশে

এই জ্বরের দিনে আমি বসে আছি

একটি দমবন্ধ জানালার পাশে—

ধীরে ধীরে শরীর ভুলে যায় আগুনের ভাষা,

কিন্তু মন জেগে থাকে এক অচেনা বিষাদে।

অফিসের শেষ কটা দিন নিষ্ফলা কাটে,

নিয়তির মত চুপচাপ ও অনড়; আমি

চেয়েছিলাম অফিসের শেষ কটা দিন

শান্তি ও কর্মমুখর সময় কাটুক—

এখন মনে হয়—এই জ্বরই কি শ্রেয়?

জীবন নয়, মৃত্যুই কি তবে সত্য?

এই ঘর, এই দেয়াল, এই ক্লান্ত বিছানা

সব যেন কোনো পূর্বজন্মের পাপ—

আমি হেঁটে যাই, চোখে অন্ধকারের পালক

আর হৃদয়ে এক পরিত্যক্ত অফিসের ঘ্রাণ।

তবুও—তোমরা যাঁরা আছো দূরে কোথাও

কেউ বন্ধু, কেউ সহানুভূতির নামহীন ছায়া—

তোমরা ক্ষমা করো, ভালোবাসো যদি পারো—

যেন পরমের সাথে মিলন হয় পরম শান্তির—

যেন মৃত্যু হয় জীবনানন্দের ধানসিঁড়ির কোলে,

যেখানে পায়ের শব্দ মুছে যায় জলে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬