বইমেলায় পাঞ্জেরীর সৃজনশীল বইয়ের সমৃদ্ধ সম্ভার

ডেস্ক, রাজনীতি ডটকম

শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা, একুশে বইমেলা। অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পাঞ্জেরী পাবলিকেশন্স নিয়ে এসেছে সব বয়সের, সব শ্রেণির পাঠকের জন্য সৃজনশীল বইয়ের এক সমৃদ্ধ সম্ভার।

পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের প্রকাশক কামরুল হাসান শায়ক বলেন, ‘অমর একুশে বইমেলা দেশের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব, বাঙালির প্রাণের ঐতিহ্যবাহী মেলা। এটি পাঠক-লেখক এবং প্রকাশকের বৃহত্তম মিলনমেলা।’

‘আমরা বিশ্বাস করি, আগামীর পৃথিবী হবে বইয়ের পৃথিবী। এই পৃথিবী নির্মাণে মানসম্মত বই প্রকাশের পাশাপাশি পাঠাভ্যাস আন্দোলনকে বেগবান করে শক্তিশালী রিডিং সোসাইটি গড়ে তুলতে পাঞ্জেরী নিরলস কাজ করে যাচ্ছে,’ বলেন কামরুল হাসান শায়ক।

পাঞ্জেরী পাবলিকেশন্স জানিয়েছে, স্বনামধন্য সাহিত্যক, শিক্ষাবিদ, গবেষক থেকে প্রতিশ্রুতিশীল তরুণ লেখকবৃন্দের পাঞ্জেরী থেকে প্রকাশিত বৈচিত্র্যময় অনন্য গ্রন্থসম্ভারে রয়েছে গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, ভ্রমনকাহিনি, সমালোচনা ও গবেষণাধর্মীসহ সব ধরনের বই।

পরিণত পাঠকের পাশাপাশি শিশু-কিশোরদের মানবিক-নান্দনিক বিকাশে সৃজনশীল  বইয়ের সমৃদ্ধ সম্ভার রয়েছে পাঞ্জেরীর। বয়সভিত্তিক বইয়ের এই তালিকায় শিশুদের একদম শুরুর পাঠ বর্ণমালা শিক্ষা, ছবি আঁকা থেকে শুরু করে রয়েছে ছড়া-কবিতা, গল্প, কমিক্‌স সিরিজ, শিশুতোষ ও কিশোর ক্লাসিক সিরিজ, নীতিগল্প, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনি, রূপকথার গল্পসহ মজাদার বিচিত্র গ্রন্থ।

একুশে বইমেলায় পাঞ্জেরী প্রকাশিত সকল বই পাওয়া যাবে ২৯ নম্বর প্যাভিলিয়নে।

পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার এমদাদুল হক বলেন, ‘আমাদের এই পথচলায় প্রতিবছরের মতো এবছরও সবার পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করি। আশা করি বইপ্রেমী প্রজন্ম গড়ে তুলতে বইয়ের প্রসারে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে।’

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

শুটিংয়ের সেটে পানিতে ডুবে প্রাণ গেল কলকাতার রাহুল অরুণোদয়ের

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সেটে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ঘটেছে এমন ঘটনা। অভিনেতার মরদেহ দিঘা হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

১৪ দিন আগে

‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর কণ্ঠশিল্পী, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৬ দিন আগে

তুমুল গতিতে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

ঈদের উৎসবমুখর আবহে প্রেক্ষাগৃহে নতুন প্রাণ ফিরিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমার ভিড়েও ভিন্নধর্মী গল্প আর শক্তিশালী অভিনয়ের জোরে সিনেমাটি দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটিকে ঘিরে চলছে ইতিবাচক আলোচনা, যার প্রতিফলন দেখা যাচ্ছে বক্সঅফিসের আয়েও।

১৮ দিন আগে

ঈদের বিনোদনে এবারও বড় চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’

বরাবরের মতোই সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা সমস্যা ফুটে উঠবে অনুষ্ঠানের বিভিন্ন নাট্যাংশে। এ ছাড়াও থাকছে মিউজিক্যাল ড্রামা, দর্শকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী পর্ব। সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বিনোদনের সব রসদ নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি।

২৩ দিন আগে