বইপত্র

অনুষ্ঠিত হলো ‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের প্রকাশনা উৎসব

ডেস্ক, রাজনীতি ডটকম
‘কাঁচামিঠে ফলের ছড়া’র প্রকাশনা উৎসবে ও লেখক ও অতিথিবৃন্দ

১ আগস্ট ২০২৫, শুক্রবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ে প্রকাশনা উৎসব। আনন্দমুখর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুপ্রজ সাহিত্যিক রফিকুর রশীদ। শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কথাশিল্পী দন্ত্যস রওশন এবং সাহিত্যিক, লোকসংস্কৃতিবিদ ও গীতিকার তপন বাগচী।

অনুষ্ঠানের সভাপতি শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কলামিস্ট সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, "শিক্ষার দুটো দিক রয়েছে। একটি হলো ট্রাডিশনাল, যা আমরা পড়েছি, আপনারাও পড়েন। আরেকটি হলো জাঁ জ্যাক রুশোর পদ্ধতি। তিনি বলেছেন, প্রকৃতির সঙ্গে শেখা। রবীন্দ্রনাথ যা বিশ্বভারতীর মাধ্যমে করিয়ে দেখিয়েছেন। অমিত কুমার কুণ্ডুর ছড়ার বইটি সে রকমই। এর মাধ্যমে প্রকৃতির সান্নিধ্য লাভ করবে শিশুরা ও ওরা শিখবে। এ রকম বই প্রকাশ করার জন্য প্রকাশককে ধন্যবাদ। আমাদের প্রকাশকদের এ ধরনের বই বেশি বেশি করতে হবে।"

প্রধান অতিথি বহুপ্রজ সাহিত্যিক রফিকুর রশীদ বলেন, ‘১২৪টি ফলের ওপর লেখা এই বইয়ের ছড়াগুলো কেবল পাঠকের রসাস্বাদনই করাবে না, শিশুশিক্ষামূলক এই ছড়াগুলো রসোত্তীর্ণও বটে।" তিনি দেশের প্রকাশকদের অংশগ্রহণের ওপর জোর দিয়ে বলেন, ‘"প্রকাশকদের বেশি বেশি এরকম প্রকাশনা উৎসব আয়োজন করা উচিত।’

জ্যেষ্ঠ সাংবাদিক, কথাসাহিত্যিক ও বাংলাদেশের অণুকাব্যের জনক দন্ত্যস রওশন বলেন, ‘পাঠক তৈরির প্রয়াস করতেই পাঞ্জেরী পাবলিকেশন্স এমন ক্ষুদ্রাকৃতির ও নতুন নতুন সাইজের বইয়ের ধারণা বাজারে আনছে। এটা সাধুবাদ পাওয়ার যোগ্য।’

‘শিশুরা ছবিগুলো দেখে কল্পনায় ফল নিয়ে ভাববে। ওরা ফল খাওয়ার প্রতি যেমন আগ্রহী হয়ে উঠবে, তেমনি শিখবেও,’ বলেন সংস্কৃতি সংগঠক ও শিশুসাহিত্যিক সঙ্গীতা ইমাম।

বইটির বিষয়বৈচিত্র্য ও শিল্পসৌকর্য নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিক ইমরুল ইউসুফ। ‘কাঁচামিঠে ফলের ছড়া' বই থেকে ছড়া আবৃত্তি করেন প্রতিশ্রুতিশীল বাচিক শিল্পী জান্নাতুল ফেরদৌস মুক্তা।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৩ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৪ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২১ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৩ দিন আগে