
আবু হেনা তিমু

কোথাও যেন দূর—
মৃত একটি ট্রামের ভিতর বাজে ঘণ্টা;
গলির বাঁকে দাঁড়িয়ে থাকে
কোনো নামহীন কুকুর,
তার চোখের জলে ভিজে থাকে চাঁদের প্রতিচ্ছবি।
আমি কি সত্যিই এই বারান্দায় বসে আছি?
পূর্ণিমার আলোতে আমার হাতের রেখাগুলো
শুকনো নদীর তলদেশের মতো ফেটে গেছে।
নিচে, রাস্তার ওপারে,
একটি জানালায় অচেনা নারী
চুপচাপ বসে চুল আঁচড়ায়—
তার চুলের গন্ধও কি ধোঁয়াহীন সিগারেটের মতো?
বাড়িওয়ালা কড়া নেড়ে চলে গেছে—
কত বছর আগে? আমি ভুলে গেছি।
মুদির দোকানের খাতায় আমার নাম
শুকনো শরতের পাতার মতো হলদে হয়ে আছে।
নাতনির জন্য কাল দুধ কেনা হবে না—
অথবা নাতনি বলে কিছু নেই। এক স্বত্ত্বা
কেবল একটি স্বপ্নের ভিতরে থাকে,
যেখানে নদীর ওপারে
একটি গাছের তলায় ঘুমিয়ে থাকে সময়।
বেনসন লাইটস নেই;
তাই রাত্রি যেন
আলোর চেয়ে অন্ধকার বেশি বহন করে।
দূরে, বাঁশবনের ভিতর থেকে
কেউ যেন আমার নাম ধরে ডাকে—
আমি ফিরি, কিন্তু সেখানে শুধু
একটি ছায়া—আমার মৃত্যুর মত।
পকেটে হাত দিই কিছু খুঁজে পাই নে।
পূর্ণিমার আলো আকাশের সব গর্ত ভরিয়ে রাখে—
তবু আমার বুকের গভীরে
একটি কালো গহ্বর খোলা থাকে,
যেখানে আলো ঢোকে না,
শুধু ধুলো, শূন্যতা, অন্ধকার
এবং হারিয়ে যাওয়া ধোঁয়ার গন্ধ।

কোথাও যেন দূর—
মৃত একটি ট্রামের ভিতর বাজে ঘণ্টা;
গলির বাঁকে দাঁড়িয়ে থাকে
কোনো নামহীন কুকুর,
তার চোখের জলে ভিজে থাকে চাঁদের প্রতিচ্ছবি।
আমি কি সত্যিই এই বারান্দায় বসে আছি?
পূর্ণিমার আলোতে আমার হাতের রেখাগুলো
শুকনো নদীর তলদেশের মতো ফেটে গেছে।
নিচে, রাস্তার ওপারে,
একটি জানালায় অচেনা নারী
চুপচাপ বসে চুল আঁচড়ায়—
তার চুলের গন্ধও কি ধোঁয়াহীন সিগারেটের মতো?
বাড়িওয়ালা কড়া নেড়ে চলে গেছে—
কত বছর আগে? আমি ভুলে গেছি।
মুদির দোকানের খাতায় আমার নাম
শুকনো শরতের পাতার মতো হলদে হয়ে আছে।
নাতনির জন্য কাল দুধ কেনা হবে না—
অথবা নাতনি বলে কিছু নেই। এক স্বত্ত্বা
কেবল একটি স্বপ্নের ভিতরে থাকে,
যেখানে নদীর ওপারে
একটি গাছের তলায় ঘুমিয়ে থাকে সময়।
বেনসন লাইটস নেই;
তাই রাত্রি যেন
আলোর চেয়ে অন্ধকার বেশি বহন করে।
দূরে, বাঁশবনের ভিতর থেকে
কেউ যেন আমার নাম ধরে ডাকে—
আমি ফিরি, কিন্তু সেখানে শুধু
একটি ছায়া—আমার মৃত্যুর মত।
পকেটে হাত দিই কিছু খুঁজে পাই নে।
পূর্ণিমার আলো আকাশের সব গর্ত ভরিয়ে রাখে—
তবু আমার বুকের গভীরে
একটি কালো গহ্বর খোলা থাকে,
যেখানে আলো ঢোকে না,
শুধু ধুলো, শূন্যতা, অন্ধকার
এবং হারিয়ে যাওয়া ধোঁয়ার গন্ধ।

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।
২৫ দিন আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।
২৮ মে ২০২৬
সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।
২৮ মে ২০২৬
‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।
২৪ মে ২০২৬