উপকথা

তুই থুলি মুই থুলি পাখির গল্প

ডেস্ক, রাজনীতি ডটকম
চ্যাটজিপিটির চোখে তুই থুলি মুই থুলি পাখি

এক গরিব-বুড়ি বাস করে এক গাঁয়ে। তাদের খুব অভাব। ঘটনাক্রমে বুড়ো একদিন এক হাঁড়া সোনার টাকা পেয়ে যায়। হাঁড়া মানে আসলে এক ধরনের বড় কলসি।

বুড়ো টাকাটা এনে দেয় বুড়ির কাছে। বুড়ি টাকাটা গোপন জায়গায় লুকিয়ে রাখে। বুড়ো ভেবেছিল এবার বুঝি তাদের দুঃখ ঘুঁচল। কিন্তু যেদিন টাকার দরকার পড়ল, বুড়ো চাইল টাকার হাড়াটা। বুড়ি তখন বলে, টাকার হাড়া তো তার কাছে নেই। সেই কবেই সে বুড়োকে বের করে দিয়েছে। বুড়ো সেটা অন্য কোথাও লুকিয়ে রেখেছে। কিন্তু বুড়ো সেটা অস্বীকার করে। ফলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তারপর তুমুল ঝগড়া। সেই জগড়ায় তখন দুটি বাক্যই উচ্চারিত হয়–তুই থুলি না মুই থুলি, টাকার হাড়া কনে থুলি?

দিন যায়, রাত যায়, টাকার শোকে তারা বিমর্ষ হয়ে ওঠে। কিন্তু টাকার হাঁড়ার সন্ধান আর মেলে না। প্রতিদিন ঝগড়া হয়—তুই থুলি না মুই থুলি, টাকার হাড়া কনে থুলি।

এভাবে ঝগড়া করতেই একদিন বুড়ো-বুড়ি পাখিতে পরিণত হয়। পাখিতে পরিণত হয়ে আজও তারা গাছে বসে ঝগড়া করে—তুই থুলি না মুই থুলি, টাকার হাঁড়া কনে থুলি। লোকে বলে বুড়ো-বুড়ি নাকি হুতোম প্যাঁচায় পরিণত হয়েছিল। হুতোম প্যাঁচার ডাক শুনলে মনে হয়, ওরা যেন—তুই থুলি না মুই থুলি—বলে ডাকে। নিজে একদিন শুনে দেখুন গ্রামে গিয়ে–অথবা ইউটিউবে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬