দশম গ্রেড বুঝি না, আম্মুর অভাব বুঝি

জাকির আহমদ খান কামাল

‘দশম গ্রেড বুঝি না, আম্মুর অভাব বুঝি’— চাঁদপুর জেলার মতলব উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা বেগমের নবম শ্রেণিতে পড়ুয়া সন্তান জুনায়েদ সিদ্দিকী তার মায়ের বিয়োগব্যথায় এভাবেই শোক প্রকাশ করেন।

বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে দশম গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। গত ৮ নভেম্বর ঢাকার শাহবাগে আন্দোলনরত অবস্থায় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে তিনি আহত হন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ নভেম্বর মৃত্যু হয় তার।

শিক্ষাব্যবস্থার ভিত্তি যে প্রাথমিক স্তর, সেই স্তরকে ধরে রাখেন এই ফাতেমারা, যাদের দায়িত্ব শুধু পাঠদান নয়; শিশুর প্রথম সামাজিকীকরণ, শেখার আগ্রহ তৈরি এবং মানবিক মূল্যবোধ গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজও তাদের ওপর ন্যস্ত। অথচ বেতন-ভাতা ও সম্মান রক্ষার দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ দিতে হলো ফাতেমাকে।

প্রয়াত শিক্ষকের সন্তান জুনায়েদের ‘দশম গ্রেড বুঝি না, আম্মুর অভাব বুঝি’ বক্তব্যটি শিক্ষক সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই সরল উচ্চারণ বাস্তবতার কঠিন সত্যকে আরও স্পষ্ট করে দেয়।

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার টেবিলে যত তর্ক-বিতর্কই থাকুক, শিক্ষক পরিবারের বাস্তব সংকট অস্বীকার করার সুযোগ নেই। দশম গ্রেডের অর্থ একজন শিক্ষকের জীবনযাপনের মান, সন্তান লালন-পালনের সুরক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনার নিশ্চয়তা।

যখন একজন শিক্ষকের সন্তান বলে, ‘আম্মুর অভাব বুঝি’, তখন বোঝা যায়— এই অভাব আসলে নিত্যদিনের বাস্তব সংগ্রামের প্রতিফলন। শিক্ষিত সমাজের অংশ হয়েও তারা অনেক সময় মৌলিক চাহিদা পূরণে হিমশিম খান— এ দৃশ্য একটি উন্নয়নশীল দেশের জন্য মোটেও স্বস্তিকর নয়।

প্রাথমিক শিক্ষকদের পেশাগত মর্যাদা ও আর্থিক স্বস্তি নিশ্চিত করা শুধু একটি শ্রেণির দাবি নয়, এটি জাতীয় বিনিয়োগ। কারণ প্রতিটি শিশুর শেখার ভিত্তি গড়ে দেন এই শিক্ষকরা। তাদের মনোযোগ, আত্মসম্মান ও আর্থিক নিরাপত্তা যত দৃঢ় হবে, শিক্ষা ব্যবস্থায় ততই ইতিবাচক পরিবর্তন আসবে। অন্যদিকে হতাশ ও অবমূল্যায়িত একজন শিক্ষক কখনোই শিক্ষার্থীর জন্য কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে পারেন না।

দশম গ্রেডের দাবি ন্যায়সঙ্গত কি না— এ নিয়ে মতভেদ থাকতে পারে। তবে অস্বীকার করার উপায় নেই যে শিক্ষক সমাজকে মর্যাদার উচ্চ আসনে রাখা একটি সুশিক্ষিত জাতি গঠনের পূর্বশর্ত। নীতিনির্ধারকদের উচিত বাস্তবতা পর্যালোচনা করে যুক্তিসঙ্গত সমাধানে এগিয়ে আসা, যাতে শিক্ষক পরিবারের সন্তানদের আর বলতে না হয়— ‘আম্মুর অভাব বুঝি।’

আমরা যদি সত্যিই শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাই, তবে প্রাথমিক শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম পদক্ষেপ। কারণ একটি জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হলো তার শিক্ষক— যারা স্বপ্ন দেখান, গড়ে তোলেন এবং পরোক্ষভাবে একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করেন।

লেখক: অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কলাম লেখক

ad
ad

মতামত থেকে আরও পড়ুন

মেগা-ইভেন্ট: ভূ-রাজনৈতিক শক্তির হাতিয়ার

ফিফা বিশ্বকাপ, অলিম্পিক গেমসের মতো, প্রায়শই ক্রীড়া, সংস্কৃতি ও মানবিক সাফল্যের উৎসব হিসাবে উপস্থাপিত হয়। কিন্তু জৌলুস আর আড়ম্বরের আড়ালে লুকিয়ে আছে আরও তাৎপর্যপূর্ণ এক বাস্তবতা: মেগা-ক্রীড়া ইভেন্টগুলো আধুনিক রাষ্ট্রগুলোর জন্য সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।

১০ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যম: ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় রাষ্ট্রের পদক্ষেপ জরুরি

প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি মানুষের জীবনকে সহজ, দ্রুত এবং বিশ্বসংযুক্ত করেছে। কিন্তু একই সঙ্গে প্রযুক্তিনির্ভর এই বিশ্ব নতুন কিছু সামাজিক, মানসিক ও শিক্ষাগত সংকটও তৈরি করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্ফোরণমূলক বিস্তার শিশু, কিশোর-কিশোরী ও তরুণদের বিকাশ, শিক্ষাগ্রহণ, নৈতিকতা, সৃজনশীলতা এ

১২ দিন আগে

বিআরআই: আঞ্চলিক ভূরাজনীতির বাস্তবতা ও বাংলাদেশের কৌশলগত সুযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে ঘিরে বেইজিংয়ের কূটনৈতিক তৎপরতা স্পষ্টভাবে নির্দেশ করছে যে বাংলাদেশকে এখন আর কেবল একটি উন্নয়ন সহযোগী দেশ হিসেবে দেখা হচ্ছে না, বরং দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার উদীয়মান ভূরাজনৈতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

১২ দিন আগে

খোলা চিঠি: রাষ্ট্র, মানুষ ও আস্থার সংকট

মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কি না, জানি না। কিন্তু আমি জানি, বাংলাদেশের মাটি, নদী, মাঠ, জনপদ, শহর, বন্দর, শ্রমিক কলোনি, চরাঞ্চল, পাহাড়, চা বাগান এবং বস্তির মধ্যে যে দীর্ঘশ্বাস প্রতিদিন ঘুরে বেড়ায়, তার ভাষা একদিন না একদিন রাষ্ট্রের দরজায় কড়া নাড়বেই।

১৩ দিন আগে