নিউইয়র্কে বাংলাদেশি তরুণ নিহত, পুলিশের গুলি চালানো নিয়ে ধুম্রজাল

ডেস্ক, রাজনীতি ডটকম
উইন রোজারিও। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। পুলিশকে কেন গুলি চালাতে হলো তা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। নিহত হওয়ার কারণ সম্পর্কে মার্কিন পুলিশ এবং নিহত তরুণের পরিবারের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে।

ঘটনাটি ঘটে গত ২৭ মার্চ বেলা ১টা ৪৫ মিনিটের দিকে নিউইয়র্কে ওজন পার্কের ১০৩ নম্বর স্ট্রিটের একটি বাড়িতে। এই বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন ফ্রান্সিস রোজারিও। রোজারিও পরিবার প্রায় এক দশক আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ফ্রান্সিস রোজারিওর ১৯ বছরের ছেলে উইন রোজারিওই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

নিউইয়র্ক পুলিশ বলছে, উইন রোজারিও ৯১১ নম্বরে ফোন করে সহায়তা চান। ফোন পেয়ে তাদের বাসায় যান পুলিশ সদস্যরা। সেখানে যাওয়ার পর উইন পুলিশ সদস্যদের দিকে কাঁচি নিয়ে মারতে যান, তখন আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই উইন মারা যান।

কিন্তু উইনের ছোট ভাই উশতো রোজারিও বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য অনুযায়ী, তার ভাইকে পুলিশের দিকে যেতে বাধা দিচ্ছিলেন তার মা। মা ভাইকে জাপটে ধরে রেখেছিলেন। সুতরাং গুলি ছোড়ার দরকার ছিল না।

পুলিশের দাবি, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক হয়ে ওঠে, ফলে পুলিশের গুলি চালানো ছাড়া কোনো উপায় ছিল না। নিহত ব্যক্তির স্বজনদের দাবি, উইনকে মোট ছয়টি গুলি করা হয়।

পুলিশ অবশ্য এ বিষয়ে মুখ খোলেনি। পুলিশ জানিয়েছে, নিয়ম অনুযায়ী পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে। যদিও সে ভিডিও প্রকাশ করা হয়নি।

দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকার বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে প্রতিবছর ১ হাজারেও বেশি মানুষ নিহত হয়। ২০২১-এর তথ্য অনুযায়ী, পুলিশ যে গুলি চালায় সেসব তথ্যের মাত্র তিনভাগের একভাগ এফবিআই-এর ডাটাবেজে সংরক্ষিত হয়। বাকিটা উধাও। কেননা থানাগুলো কেন্দ্রীয় সরকারকে এসব তথ্য দিতে বাধ্য নয়।

পত্রিকাটি আরো দেখেছে, সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের গুলি করে হত্যার প্রবণতা বেড়েছে। ২০২৩ সালে তা রেকর্ড গড়েছে, এ বছর পুলিশের গুলিতে নিহত হয়েছে ১ হাজার ১৬২ জন। দ্য ওয়াশিংটন পোস্ট-এর অনুসন্ধান বলছে, পুলিশের গুলিতে নিহত হওয়া শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের হার দ্বিগুণ। আর যারা নিহত হচ্ছেন তাদের অর্ধেকেরও বেশির বয়স ২০ থেকে ৪০ বছর।

বাংলাদেশি তরুণ উইন রোজারিও মার্কিন সামরিক বাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। তার সেই স্বপ্ন অঙ্কুরেই শেষ হয়ে গেল। এমনটি কেন হলো তা কি আমরা আর জানতে পারবো? এই তরুণ কি বর্ণবাদের বলি হলেন? আমরা কি যুক্তরাষ্ট্রে আইনের প্রতি আস্থা রাখতে পারি? সুষ্ঠু তদন্ত বা বিচার কি হবে? এমন অনেক প্রশ্ন সামনে এসেছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ শনিবার বলেন, ‘যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিওর বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। পরিবারের সঙ্গে কথা বলে বোঝা যায়, পুলিশের গুলি করার প্রয়োজন ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছি এবং এর তদন্ত হচ্ছে। তদন্তে পুলিশের 'অতিরিক্ত প্রতিক্রিয়া' বা দোষ প্রমাণিত হলে কর্তৃপক্ষ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি।’ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট

Ad
Ad
ad
ad
ad

মতামত থেকে আরও পড়ুন

সরকারের সামনে চ্যালেঞ্জ, উত্তরণে প্রয়োজন অর্থনীতি-রাজনীতির সমন্বিত কৌশল

একটি নবনির্বাচিত বা নতুন গঠিত সরকারের সামনে রাষ্ট্র পরিচালনার নানাবিধ সংকট ও চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। তবে বর্তমান প্রেক্ষাপটে নতুন সরকারের পথচলা নিছক রুটিন রাষ্ট্র পরিচালনার বিষয় নয়; বরং এটি একই সঙ্গে রাজনৈতিক সমীকরণ সামলানো, গণআকাঙ্ক্ষা রক্ষা ও অর্থনৈতিক কাঠামোর ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থানের এক কঠিন পর

১৮ দিন আগে

সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার লক্ষণ এখনো দৃশ্যমান নয়

এখানে একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা স্পষ্ট করা দরকার— আমি রাজনৈতিক প্রতিবাদ বা আন্দোলনকে অন্যায় বলছি না। আমার মূল যুক্তিটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক নিয়ে— রাজপথকে যদি প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে রাখা হয়, তাহলে সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন হয়ে পড়ে।

২১ দিন আগে

খাদ্য নিরাপত্তা— নতুন নেতৃত্বে নতুন প্রত্যাশা

মানুষের জীবনে কিছু প্রয়োজন আছে, যেগুলো নিয়ে কোনো আপস চলে না। খাদ্য তার প্রথম সারিতে। সকালে শ্রমজীবী মানুষের নাশতার রুটি, দুপুরে পরিবারের ভাতের হাঁড়ি, কৃষকের গোলায় ধান কিংবা দুর্যোগে অসহায় মানুষের হাতে পৌঁছে যাওয়া খাদ্যসহায়তা—সবকিছুর পেছনেই রয়েছে একটি বিশাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার কেন

২৩ দিন আগে

পিংক বাস: একটি রঙ, একটি পরিবর্তন ও অনেক প্রশ্ন

বাংলাদেশের গণপরিবহনে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। ঢাকার রাস্তায় যখন নারী চালক, নারী সহকারী আর নারী যাত্রীদের নিয়ে বাস চলছে, তখন সেটা দেখতে ভালো লাগে। কিন্তু এই ভালো লাগার ভেতরেই কিছু অস্বস্তিকর প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলো শুধু বাসের রং নিয়ে নয়, বরং আ

২৪ দিন আগে
Advertisement