আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে, বাড়ছে শক্তিও। তাই সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে তোলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত।
চলতি বছরও অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে, বাড়ছে শক্তিও। তাই সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে তোলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।
নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে দুপুর দেড়টা থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
প্রখ্যাত সাহিত্যিক মঈনুল আহসান সাবেরের ছোটগল্পের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রভাষক মোহাম্মদ হুমায়ূন কবীর। বৃহস্পতিবার (২৩ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অধিবেশনে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।
হোয়াইটওয়াশ এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে শনিবার (২৫ মে) মাঠে নামবে বাংলাদেশ। হিউস্টনে রাত নয়টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ শুরু আগেও যা ছিল অকল্পনীয়, তাই এখন বাস্তব। ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশই এখন হোয়াইটওয়াশের শঙ্কায়।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন। খুনের ঘটনায় অভিযুক্ত কসাই জিহাদকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ। এরপর গতকাল তাকে আদালতে তোলা হয়।
টাঙ্গাইলে একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হন। আজ শনিবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা দুজনই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী। তবে প্রাথমিকভাবে দুজনের পরিচয় জানা যায়নি।
আজ ১১ জ্যৈষ্ঠ বিদ্রোহ, প্রেম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নেয়া হয়েছে। বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন তিনি। তার ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মা জ
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ মে) রাজধানী ঢাকার বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন। এ উপলক্ষে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার রাস্তা বন্ধ/রোড ডাইভারশন ব্যবস্থা রাখবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তিনি আরও বলেন, থাইরয়েডের হরমোন ঘাটতি হলে শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। পরবর্তী সময়ে দৈহিক বৃদ্ধির সমতা আনা গেলেও মেধার উন্নতি করা সম্ভব হয় না; অর্থাৎ শিশু-কিশোরদের হাইপোথাইরয়েডিজম হলে তা দ্রুত সমাধান করা না গেলে বুদ্ধি-বৃত্তির বিকাশ স্থায়ীভাবে ব্যাহত হবে।
শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, আমাদের অনেক বিভাগ ছিল, সেটিরও কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেহেতু আবার মাদ্রাসাভিত্তিক শিক্ষাপদ্ধতির সঙ্গে সমন্বয় করতে হবে, তাই এই মুহূর্তে বলা সমীচীন হবে না। পদ্ধতি সুনির্দিষ্ট হলেই আমরা প্রকাশ করবো।
কিং ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল রাখেন কাইল মায়ার্স ও রোস্টন চেজ। ১টি চার ও ৩টি ছক্কায় ২৫ বলে ৩৪ রান করে মায়ার্স ফিরলেও, ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান চেজ। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ২টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে অপরাজিত ৩২ রান করেন চেজ। দক্ষিণ আফ্রিকার ওটনিল ব
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।