এর আগে গত ১১ জুলাই দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর রহমান ও তার পরিবারের ১১৬টি ব্যাংক হিসাব, ২৩টি বিও অ্যাকাউন্ট ও সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে চানখারপুলের কাছে অবস্থান নেয় বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের মধ্যে থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়া চলতে থাকে। এ সময় বহিরাগতদের হাতে রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দেখা
তাতে দেশটির নাগরিকদের সতর্ক করে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের কথা বিবেচনা করে দুটি ফ্লাইটের সময় পিছিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ছাড়া ফ্লাইট মিস হওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা করেছে ইউএস-বাংলা
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
প্রফেসর আলমগীর বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম-বেশি আর্থিক অনিয়মের ঘটনা ঘটছে। ইউজিসি’র ২০২৩-২৪ অর্থবছরে বাজেট পর্যবেক্ষণের তথ্য উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ৪৮টি ও সর্বনিম্ন ৩টি অডিট আপত্তি রয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো কোনভাবেই অডিট আপত্তি শূন্যের কোটায় নামিয়ে আনতে পারেনি।
কোটা সংস্কারের বিষয়ে সরকার সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে চলা সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটি বড় অংশ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। শিক্ষার্থীদের মতপ্রকাশ এবং সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার পালনের এ আন্দোলনে প্রাথমি
মতিঝিল থেকে রামপুরায় যাওয়া শফিকুল ইসলাম দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, মনে হয় যেন এই বিপদে পড়তে যাচ্ছি। কোথাও আন্দোলন, কোথাও সরকারি দলের লোকজনের মহড়া দেখতে দেখতে রিকশায় রামপুরা এসেছি। দুই দফা রিকশা পরিবর্তন করতে হয়েছে। ভাড়াও দিতে হয়েছে দ্বিগুণ।
এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুই ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিক্ষার্থী, একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে সেই সুযোগ তিনি পাবেন না। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ার্নারকে এখন অবসরপ্রাপ্ত খেলোয়াড় হিসেবেই বিবেচনা করেন তারা।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে টানা কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তবে তাদের এই আন্দোলনে গতকাল সোমবার ছাত্রলীগ হামলা চালালে তা সহিংসতায় রূপ নেয়। রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
নির্দেশনাগুলো হলো- শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন; প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন; হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না; যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য