আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল প্রায় ১১ হাজার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার ঘটনায় গতকাল পর্যন্ত ১০ হাজার ৯৫৭ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।
শুয়ে বা বসে থাকা অবস্থায় হঠাৎ পায়ের পেশিতে টান অনুভব করলে ভয় পাওয়ার কিছু নেই। বরং সচেতন হয়ে সিদ্ধান্ত নিন, কী করবেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলে ‘নকটার্নাল লেগ ক্র্যাম্পস’। যেকোন বয়সের মানুষ এই সমস্যায় পড়তে পারেন। পঞ্চাশের পরে এই সমস্যা বেশি হয়। পায়ের পেশির টান কিছু সময় পর নিজে নিজেই সরে
নারীদের দীর্ঘায়ুর পেছনে জেনেটিক, হরমোনাল, ও সামাজিক কারণগুলো মূলত ভূমিকা পালন করে।
বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতার রেশ প্রত্যাশিতভাবেই আছড়ে পড়েছে প্রতিবেশী ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমেও। ওই আন্দোলনের ছবি বা ভিডিও বলে দাবি করে বহু পোস্ট ভারতের ফেসবুক, হোয়াটস্অ্যাপ বা এক্সেও (সাবেক টুইটার) দাবানলের মতো ছড়িয়ে পড়েছে – যার অনেকগুলোই চরিত্রে রীতিমতো সাম্প্রদায়িক।
সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকলে তার জামিনে আইনি সহায়তা করবে সরকার। গতকাল (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১ আগস্ট) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সকাল ১০টায় দেশের সব চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন।
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি
গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরো লিখেছেন, ‘রিকশা থেকে নামিয়ে প্রিজনভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কী ভাবছেন? এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে? ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, ল
এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা বোর্ডগুলোর অধীনে অনুষ্ঠেয় এ পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।