মেহেদী হাসান মিরাজ না পারলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থেকে অসাধারণ এক ইনিংস খেলে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎমকের ওপর হামলা নিয়ে কঠোর হুশিয়ারিদিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।তিনি বলেন, `আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের উপরে যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দেন তারা।
২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে।
বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সেখান থেকে ২৬ রানে নেই ৬ উইকেট। মীর হামজা এবং খুররম শেহজাদের বোলিং তোপে পড়ে টপ অর্ডার ভেঙে গেছে বাংলাদেশের। উইকেটের শুরুটা হয় জাকিরকে দিয়ে।
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। আজ রোববার সকাল থেকেই নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় চাপাতিসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ গ্রেপ্তার ছয়জনকে চার হত্যা মামলায় ফের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জুলাই মাসে বন্যার পর গত ২২ আগস্ট উজানের ঢলের পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা। স্মরণকালের ভয়াবহ এই বন্যার পানি নেমে যাচ্ছে ধীরগতিতে। সঙ্গে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত।
রোববার (১ সেপ্টেম্বর) রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হত
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনে বাইরে) ১৩ জন এবং ময়মনসিংস বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন রয়েছেন।