নির্বাচনে দায়িত্ব পালনকারীদের গণভোটের পক্ষে-বিপক্ষে না যাওয়ার নির্দেশ ইসির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিতে পারবেন না—এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাব দিতে তিনি প্রথমে অনীহা প্রকাশ করেন। পরে তিনি বলেন, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার নির্বাচনী মাঠ অনেক বেশি স্বচ্ছ রয়েছে।

আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর শতভাগ আস্থা রেখেই ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন। নির্বাচন ঘিরে যে আশঙ্কা রয়েছে, তা কাটিয়ে উঠতে ইসি সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন। এছাড়া ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলা-মহানগরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকায় এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় দেশের ছয় জায়গায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।’

১৪ ঘণ্টা আগে

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

১৬ ঘণ্টা আগে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

১৬ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

১৬ ঘণ্টা আগে