৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ‘ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি’ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: উইকিমিডিয়া কমন্স

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন আওয়ামী লীগপন্থি শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষকদের বিরুদ্ধে বরখাস্তসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া কেন বন্ধ করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। তিনি বলেন, ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। এটি আইনসম্মত নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেকোনো বিষয়ে মতামত প্রকাশের স্বাধীনতা সংবিধান ও আইন দ্বারা সুরক্ষিত বলেও তিনি দাবি করেন।

রিটটি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাস। রিটকারীদের দাবি, শিক্ষকদের বিরুদ্ধে এ ধরনের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠনের এখতিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।

রিটে বলা হয়, গত ৪ আগস্ট একটি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রিটে উল্লেখ করা হয়।

রিটকারীরা এর আগে ‘যাচাইহীন’ ওই সংবাদের ভিত্তিতে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০০-এর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত সব তথ্য-অনুসন্ধান ও তদন্ত কমিটি বিলুপ্ত করা এবং এসব কমিটির মাধ্যমে পরবর্তীতে নেওয়া সব ব্যবস্থা প্রত্যাহারের আবেদন করেছিলেন। ওই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তারা হাইকোর্টে রিট করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগপন্থি ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনেছে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৭ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৮ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৮ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৯ ঘণ্টা আগে
Advertisement