প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রথম স্ত্রী মাকসুদা খানমের পর এবার গাজী নজরুলকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের আদালতে নিয়ে আসে। তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, রিমান্ড আবেদনের বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ গতকাল রোববার রাতে মেয়ের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা খানম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
এর আগেই গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে মামলা হলে মাকসুদা খানমকে গ্রেপ্তার দেখানো হয়। আর গাজী নজরুলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। তিনি সংসদ সদস্য হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, মৃত্যুর ঘটনা ৩টা থেকে সাড়ে ৩টার দিকে হতে পারে।
পুলিশ জানিয়েছে, মরিয়ম যে কক্ষে থাকতেন, সেখান থেকে তার লেখা কিছু চিরকুট উদ্ধার করা হয়েছে। তার কোনো ফোন ছিল না। তাকে ফোন ব্যবহার করতে দেওয়া হতো না।
‘ব্যক্তিগত মুহূর্তে’র একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল। ওই ভিডিও প্রকাশের পর ‘নৈতিক স্খলনে’র প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলাম। তবে এখন পর্যন্ত সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি তিনি। সবশেষ সংসদ অধিবেশনেও তিনি যোগ দেননি।
গাজী নজরুল ইসলামের ওই ‘ব্যক্তিগত ভিডিও’ ভাইরাল হওয়ার পর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে মারধর এবং শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।
ওই মামলায় হাইকোর্ট থেকে গত ১০ আগস্ট আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি ওই জামিননামা জমা দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
৪ ঘণ্টা আগে
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
৬ ঘণ্টা আগে