প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার (২৪ আগস্ট) শুনানি শেষে ট্রাইব্যুনাল শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিন সাংবাদিকের মধ্যে শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। আর ফারজানা রুপা একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।
শুনানিতে প্রসিকিউটর এস এম মইনুল করিম অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনের জন্য উসকানি দেওয়ার সঙ্গে এই তিন সাংবাদিক জড়িত ছিলেন।
মামলার তদন্ত শেষ করতে আরও সময় চেয়ে দুই মাসের সময় আবেদন করেন প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল আগামী ২৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন।
এর আগে গত ১৭ আগস্ট তিন সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই আদেশ অনুযায়ী সোমবার তাঁদের আদালতে হাজির করা হয়।
এ মামলায় অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের পর পরবর্তী আইনি কার্যক্রম এগোবে।

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি নেওয়ার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি সম্পন্ন হলেই ভোট আয়োজনের দিকে এগিয়ে যাবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
৫ ঘণ্টা আগে
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে সিপিডি আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ডায়ালগে এ বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
৭ ঘণ্টা আগে