প্রতিবেদক, রাজনীতি ডটকম

পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে সরকারের নীতি ও ইশতেহারে থাকা বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে অগ্রগতির বিষয়ও মার্কিন রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানির সম্ভাব্য ক্ষেত্র সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন সিটি করপোরেশনে বিপুল পরিমাণ বর্জ্য জমে আছে। এসব বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও কাজে লাগানোর সুযোগ রয়েছে।
মীর শাহে আলম জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতোমধ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৮ থেকে ২০ মাসের মধ্যে বর্জ্য থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।
মার্কিন ব্যবসায়ীদেরও এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় মূলত পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অবকাঠামোগত বিষয় নিয়ে কাজ করে। এসব খাতেই বৈঠকে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়। এ ধরনের আলোচনা পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় করে থাকে।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার প্রভাব যেন দুই দেশের ব্যবসা-বাণিজ্যে না পড়ে—এমন বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার মতে, দুই দেশের সাধারণ মানুষের জীবনমান, কর্মসংস্থান ও ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
২ ঘণ্টা আগে
বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত শিক্ষকদের সংগঠনটি বলছে, কোনো ধরনের পরীক্ষণ-নিরীক্ষণ ছাড়াই অবিশ্বাস্য দ্রুতগতিতে তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ে সাদা দলের (ক্ষমতাসীন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন) একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার এক নতুন হাতিয়ার।
৩ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৬টি মামলা হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে