কড়াইল বস্তিতে আগুন: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আগুনে পুড়ে ছাই কড়াইল বস্তি। ছবি: রাজনীতি ডটকম

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার জানান, কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিকে আগুন লাগার কারণ উদ্‌ঘাটন ও অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক (ঢাকা) কাজী নাজমুজ্জামান, উপসহকারী পরিচালক আতিশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার ও গুদাম পরিদর্শক মো. সোহরাব হোসেন।

এর আগে কড়াইল বস্তিতে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাঁচ ঘণ্টারও বেশি সময় পরে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১৬ ঘণ্টার প্রচেষ্টায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বস্তিবাসীর দাবি, দেড় হাজারের বেশি ঘর পুড়েছে আগুনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১৭ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

১৭ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

১৯ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

১৯ ঘণ্টা আগে