ডেস্ক, রাজনীতি ডটকম

মালয়েশিয়ার পাহাং প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৭ জানুয়ারি) রমপিনের কামপুং পেরউইরা জয়ার কাছে একটি লরি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ কাদের (৩৪) ও মোহাম্মদ দালিম (৩০); তারা দুজনেই স্থানীয় একটি তেলপাম বাগানে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় আহত শ্রমিকের বয়স ৪১ বছর। তবে ৪৫ বছর বয়সী বাংলাদেশি লরিচালক অক্ষত আছেন।
রমপিন জেলার পুলিশ সুপার শরিফ শাই শরিফ মন্ডই জানান, চারজন বাংলাদেশি শ্রমিক একটি লরিতে করে ফেলদা রেডং থেকে ফেলদা সেলানচারের দিকে কীটনাশক নিয়ে যাচ্ছিলেন। লরির সামনের আসনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন শ্রমিক বসা ছিলেন।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, লরিচালক একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে লরিটি সড়কের বাম পাশের গিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় সামনের আসনে থাকা কাদের এবং পেছনের যাত্রী দালিম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, আহত শ্রমিককে সেগামাত হাসপাতালের রেড জোনে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ আরও জানায়, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও কাউকে লরি চালানোর অনুমতি দেয়ার বিষয়ে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে।
শরিফ শাই শরিফ মন্ডই নিশ্চিত করেন, দুর্ঘটনায় জড়িত চারজনেরই বৈধ ভ্রমণ নথি ও তেলপাম বাগানে কাজ করার অনুমতি ছিল।
নিউ স্ট্রেইট টাইমস জানায়, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলা তদন্তাধীন রয়েছে। বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে প্রাণহানির কারণ হলে এ আইনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।
১৫ ঘণ্টা আগে
পুলিশের বিভিন্ন পদমর্যাদার সাত কর্মকর্তাকে অপসারণ ও বরখাস্ত করেছে সরকার। ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
১৬ ঘণ্টা আগে
জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর ক
১৮ ঘণ্টা আগে