ডেমরায় সিএনজি-লেগুনা সংঘর্ষে ভ্যানচালক নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০: ২৮

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন রবিউল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর একটি সিএনজি ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এসময় পাশে থাকা ওই ভ্যানচালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নেপালে ভয়াবহ বন্যার ৭ দিন পর ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত নিকটস্থ রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় শারীরিক পর্যবেক্ষণ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

পিএসসির নতুন ‘সভাপতি’ অধ্যাপক নাজমুজ্জামান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন।

১৫ ঘণ্টা আগে

ঘুস-অনুপস্থিতি-পলাতক— ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের বিভিন্ন পদমর্যাদার সাত কর্মকর্তাকে অপসারণ ও বরখাস্ত করেছে সরকার। ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

১৬ ঘণ্টা আগে

মতিঝিল আইডিয়াল স্কুলে ‘ভর্তি বাণিজ‍্য’ বন্ধের দাবি

জিয়াউল কবির দুলু ও আ স ম আলমগীর বিবৃতিতে বলেন, গত তিন-চার বছর ধরে ভর্তি বাণিজ্যের একটি সিন্ডিকেট হাইকোর্টে রিট করে সরকারি নীতিমালায় অনুযায়ী ৫ শতাংশ বরাদ্দের বাইরেও সহোদর কোটায় বাড়তি শিক্ষার্থী ভর্তি করানোর আদেশ নিয়ে ভর্তি বাণিজ্য করে আসছে। স্কুলের সব শিক্ষার্থীর সহোদরদের ভর্তি করানো হলে বাইরের আর ক

১৮ ঘণ্টা আগে
Advertisement