প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (আগে টুইটার) আইডি হ্যাকের ঘটনায় করা মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জামায়াত আমির শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকের ঘটনায় পর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে একটি মামলা হয়। ওই মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ দুপুরের দিকে আসামি ছরওয়ারে আলমকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। বেলা তিনটার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম তাকে কারাগারে রাখার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর আসামির জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামিকে রাজনৈতিক প্রেক্ষাপটে আটক করা হয়েছে। আসামি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। আসামি জামিন পেলে পলাতক হবেন না। যেকোনো শর্তে আসামির জামিন আবেদন করছি।’
অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রাজ্জাকসহ অনেকেই তার জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, ‘আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার মোবাইলের ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে। নির্বাচনের আগে এ ধরনের কাজ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছেন। আসামি জামিন পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য আসামির জামিন বাতিলের প্রার্থনা করছি।’
এ সময় আসামিকে উদ্দেশ্য করে বিচারক বলেন, ‘আপনি কি কিছু বলতে চান?’ তখন আসামি ছরওয়ারে আলম বলেন, ‘আমি এ ধরনের কাজ করিনি। আমি কিছুই করেনি। তদন্ত কর্মকর্তাকে বারবার বলেছি। আমি তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করতে চেয়েছি। চাকরির শেষ বয়সে এসে আমি এসব কাজ করব কেন?’
ছরওয়ারে আলম আরও বলেন, ‘আমি স্বেচ্ছায় আমার মোবাইল, ল্যাপটপ তদন্ত কর্মকর্তাকে দিয়ে সহযোগিতা করেছি। আমার হাত দিয়ে কোনো খারাপ কাজ হয়নি। খারাপ কাজ করতে পারি না, কখনো করব না। আমি ১০০ পার্সেন্ট নিজেকে নির্দোষ দাবি করছি।’
তিনি বলেন, ‘এই বয়সে এসব করে নিজের পেনশন নষ্ট করব? এই কাজ করার কোনো মানে নেই। আমার বয়স হয়েছে, পরিবার রয়েছে। এ রকম কাজ করতে যাব কেন?’
এর আগে গত শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স আইডি থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। নারীকে অবমাননা করা পোস্টটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
পরে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে ছরওয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তার মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, এই সময়ে মোট ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর মধ্যে ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে এবং ৩টি নীতিগতভাবে অনুমোদিত। এ ছাড়া, নীতি, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত ৩০টি নীতিমূলক দলিল প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ১৬টি স্বাক্ষরিত বা অনুমোদিত এবং ১৪টি বাস্তবায়নের অধীনে রয়েছে।
৫ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী, সাধারণত আগের সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকলেও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।
৫ ঘণ্টা আগে
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন কে গাজীপুর মহানগর পুলিশে
৬ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।
৬ ঘণ্টা আগে